চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক শিমুল হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালেই চলবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আদালত
A A

সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালেই চলবে।

এর আগে এ হত্যা মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইবুন্যালে স্থানান্তরের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিট করেন আসামিরা। এরপর এই মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। তবে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন।

সে অনুযায়ী আজ বিষয়টি আপিল বেঞ্চে এলে আসামি পক্ষ থেকে আদালতকে বলা হয়, ‘যে রিটের ফলে শিমুল হত্যা মামলার কার্যক্রম স্থগিত করেছিল হাইকোর্ট, সেই রিট তারা চালাবেন না।’ এমন পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা আবেদন অকার্যকর বলে তা খারিজ করেন।

Banglabid

এই আদেশের ফলে শিমুল হত্যা মামলাটি রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালেই যথারীতি চলবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

আজ আদালতে আসামি পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন আর বাদি পক্ষে ছিলেন রুহুল কুদ্দুস কাজল।

এই মামলার বিবরণ থেকে জানা যায়: ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মেয়র মিরুর ভাই পিন্টু অস্ত্রের মুখে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেন বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা মেয়রের বাড়ি ঘেরাও করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিতে আহত হয়ে পরে মারা যান সাংবাদিক আব্দুল হাকিম শিমুল।

Reneta

এরপর শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম মেয়রসহ ১৮ এবং অজ্ঞাতনামা আরও ২২ জনসহ মোট ৪০ জনের বিরুদ্ধে মামলা করেন। এরপর গত ২৮ ডিসেম্বর এই হত্যা মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য সিরাজগঞ্জ আদালত থেকে রাজশাহী দ্রুত বিচার ট্রাইবুন্যালে স্থানান্তর করে প্রজ্ঞাপন জারি করা হয়।

তবে এই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন হাবিবুল হক মিন্টুসহ আসামিরা। সে রিটের শুনানি নিয়ে গত ২৯ আগস্ট বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের হাইকোর্ট বেঞ্চ শিমুল হত্যা মামলার বিচারের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন। এবং এই হত্যা মামলাটি রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

এরপর হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সে আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি ১৪ অক্টোবর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগদ্রুত বিচার ট্রাইব্যুনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী যে কল্যাণমূলক রাষ্ট্রের কথা বলছেন, সেটি কী?

আগস্ট ১৬, ২০২৬

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে লিডিয়ানের মৌলিক গান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কে এম শহীদুল করিম (সংগৃহীত)।

দুই দেশের সম্পর্কে ‘অনুকূল পরিবেশ’ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

এখন পর্যন্ত বাংলাদেশের জন্য এটাই সবচেয়ে বড় জয়: শান্ত

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বেসরকারি খাতে জ্বালানি আমদানি: অর্থনীতির জন্য আশীর্বাদ নাকি নতুন চ্যালেঞ্জ

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT