বিনোদন

যশের পত্নী প্রেম!

যশের পত্নীর সাথে একসাথে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি নারী ও পুরুষের ছবি, যেখানে তারা একসাথে হাসছে, এটি যশের পত্নীর সাথে সম্পর্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বহুল প্রতীক্ষিত ছবি ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর শুটিংয়ের কাজে ব্যস্ত ‘রকিং স্টার’ খ্যাত কন্নড় অভিনেতা যশ। দম ফেলতে পারছেন না! অথচ এই ব্যস্ত সিডিউলের মধ্যেও স্ত্রীর সঙ্গে তাকে দেখা গেল এক পার্টিতে!

স্ত্রী রাধিকা পন্ডিতের সাথে সম্প্রতি সেই পার্টির একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। যেখানে দেখা যায় স্ত্রীর সঙ্গে ‘আশিকী ২’ সিনেমার জনপ্রিয় গান ‘তুম হি হো’ তে পা মিলিয়ে নাচছেন যশ!


ভিডিওটিতে যশকে দেখা গেছে বেশ রোমান্টিক মুডে। এসময় যশের গায়ে ছিল নীল রংয়ের স্যুট এবং রাধিকা পড়েছিলেন গোলাপী গাউন, যাতে দুজনকেই বেশ চমৎকার দেখাচ্ছিল।

অশোক কাশ্যপের ‘নন্দগোকুলা’ টিভি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন যশ-রাধিকা। ২০০৮ সালে ‘মোগিনা মানাসু’ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে একসঙ্গে বড় পর্দায় পা রাখেন। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব হয়। দুই পরিবারের সম্মতিতে ২০১৬ সালের ৯ ডিসেম্বরে বিয়ে করেন এ জুটি।

তাদের ঘরে দুটি সন্তান রয়েছে। কন্যার নাম ‘আরিয়া’ তবে তাদের ৫ মাস বয়সী পুত্রের নাম এখনও জানা যায়নি। বাবা হিসেবে যশকে রাধিকা ‘অসাধারণ’ বলেছেন।

বিষয়:কেজিএফ ২ যশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…