চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যম-মানুষে টানাটানি অবস্থায় এরশাদ: রাঙ্গা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২০ অপরাহ্ণ ২৭, জুন ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের অবস্থা সংকটাপন্ন জানিয়ে জাপা মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছেন: আমাদের চেয়ারম্যান অসুস্থ হয়ে সিএমএইচে ভর্তি আছেন। তার অবস্থা সঙ্কটাপন্ন, এর মাঝে বিএনপির অনেক নেতাকে বলতে শোনা যাচ্ছে ‘এই বুড়ো আর কতোদিন বাঁচবে’! আমাদের নেতার অবস্থা এখন যম আর মানুষে টানাটানি পর্যায়ে। 

বৃহস্পতিবার সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিরোধী দলের এ চীফ হুইপ বলেন: আমরা যেহেতু আওয়ামী লীগের সঙ্গে এক সাথে নির্বাচন করেছি আমাদের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ যদি চাইতেন আমরা সরকারে থাকতে পারতাম। কিন্তু আমরা সরকারে থাকিনি। যেহেতু সংসদে একটি বিরোধী দলের প্রয়োজন, তাই আমরা বিরোধী দলে এসেছি।

Banglabid

তিনি আরও বলেন: এখন পাঁচজন বিএনপির সংসদ সদস্য যোগ হয়েছেন। নিয়ম অনুযায়ী আমি চীফ হুইপ আমার কাছে এসেই তারা সময় নিচ্ছেন; সংসদে কথা বলার জন্য। আর তারাই বাইরে গিয়ে বিভিন্ন জায়গায় আমাদের নামে, আমাদের চেয়ারম্যানের নামে নানা বাজে কথা-বার্তা বলছে। এরশাদ সাহেব সম্পর্কে বিভিন্ন জায়গায় উক্তি করছে।

এরশাদের শারীরিক অবস্থার কথা এসময় সংসদকে জানিয়ে রাঙ্গা বলেন: মাননীয় স্পিকার আপনি জানেন আমাদের চেয়ারম্যান অসুস্থ অবস্থায় সিএমএইচে ভর্তি রয়েছেন। তার অবস্থা অনেকটা যমে মানুষে টানাটানির মতো। সে অবস্থায়ও তারা আমাদের নেতাকে নিয়ে বিভিন্ন জায়গায় কটূক্তি করছে। তাদের অনেক নেতাই মন্তব্য করছে ‘এই বুড়া আর কতোদিন বাঁচবে’।!

যোগ করেন: এ ধরনের অশালীন ভাষা বিএনপির মতো দলের নেতারাই ব্যবহার করতে পারে। যে মানুষটি এদেশ ৯ বছর পরিচালনা করেছেন, যে মানুষটি এক বুক পানিতে নেমে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন তাকে নিয়ে এ ধরনের কটূক্তি আমাদের কাছে কোন ভাবেই গ্রহণযোগ্য বলে মনে হয় না।

Reneta

গতকাল বুধবার অসুস্থ হয়ে সিএমএইচের সিসিইউতে ভর্তি হন এরশাদ। শারীরিক অবস্থা বিবেচনা সাপেক্ষে আজ তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া কথা ছিলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এরশাদজাতীয় পার্টি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিনতলা থেকে পড়ে যাওয়া শিশুকে বাঁচালেন যে কিশোর

পরবর্তী

নুসরাত হত্যা মামলা: পরবর্তী জেরা ৩০ জুন

পরবর্তী

নুসরাত হত্যা মামলা: পরবর্তী জেরা ৩০ জুন

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন ২৬ জুলাই

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT