যমজ সন্তানের বাবা-মা হতে চলেছেন হ্যারি-মেগান?
ব্রিটিশ রাজপরিবারে বইছে খুশির হাওয়া

সম্প্রতি এক ব্রিটিশ ম্যাগাজিন সূত্রে এমন খবরই মিলেছে যে, মেগানের কোল জুড়ে পুত্র ও কন্যা মিলিয়ে আসছে যমজ সন্তান। আর তাইতো ব্রিটিশ রাজপরিবারে খুশির হাওয়া বইছে।
গত মাসেই ইংল্যান্ডের উইন্ডসের ক্যাসেলে ঘটা করে হয়েছে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বিয়ের অনুষ্ঠান। আর এবার খবর এসেছে- ডিউক অ্যান্ড ডাচেস অফ সাসেক্স এবার বাবা-মা হতে চলেছেন।
গত ১৯ মে রাজকীয়ভাবে পরিণয়বদ্ধ হন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। আর এরপরই গোপনে মধুচন্দ্রিমা সেরে এসেছেন তারা। আর তারপরে এই খুশির খবরটা বোধহয় আশাতীতই ছিল।
জানা গেছে, রাজ পরিবারে নতুন সদস্য আগমনের খবর, প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল সবার আগে জানিয়েছিলেন বড় ভাই প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনকে। আর তারপর থেকে কেট আপাতত মেগানকে মাতৃত্বের টিপস দিতে ব্যস্ত।
ব্রিটিশ ওই ম্যাগাজিন সূত্রে খবর, কেট মেগানকে জানিয়েছে ব্রিটিশ রাজপরিবারের নিয়ম অনুসারে কোনও রয়্যাল অনুষ্ঠানে বেবি বাম্প প্রকাশ্যে আনার নিয়ম নেই, এমনকি মাতৃত্বকালীন শরীরচর্চার সময়ও বেবি বাম্প ঢেকে রাখাই নিয়ম। পাশাপাশি মেগান যেন শরীরের দিকে বিশেষ খেয়াল রাখেন সেটাও তাকে জানিয়েছেন কেট।
আবার, এক ব্রিটিশ ম্যাগাজিনে প্রকাশিত খবর অনুসারে মেগান ও হ্যারির বিয়ের অনুষ্ঠানের বেশকিছুদিন আগে থেকেই মেগানের মা হওয়ার খবর মিলেছিল। যদিও ব্রিটিশ রাজপরিবারে বিয়ের আগে সন্তানসম্ভবা হওয়ার রীতি নেই। তবুও ব্রিটিশ রাজ পরিবারে প্রিন্স হ্যারি বরাবরই নিয়ম ভেঙেছেন। যদিও মেগান ও হ্যারির পক্ষ থেকে এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি।





