ক্রিকেট

যখন-তখন অবসরে যাচ্ছেন না গেইল

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি বাংলাদেশ ক্রিকেটার মাঠে প্রস্তুতি নিচ্ছেন, পরবর্তী ম্যাচের জন্য আলোচনা করছেন. Channel i News – চ্যানেল আই নিউজ

বয়স চলছে ৪১। সেজন্যও থামা-থামির কোনো চিন্তা নেই জানাচ্ছেন ক্রিস গেইল। হুটহাট করে অবসরে যাবেন না বলেই আইপিএল সতীর্থ মনদ্বীপ সিংকে সাক্ষাৎকারে জানিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটিংদানব।

সোমবার রাতে কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে গেইলের কিংস ইলেভেন পাঞ্জাব। ২৯ বলে ৫১ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছেন বাঁহাতি তারকা। ৫৬ বলে ৬৬ রানের ইনিংসে অপরাজিত থেকেছেন গত শুক্রবার বাবা হারানো মনদ্বীপ সিং। দুজনের ব্যাটিংয়ে টানা পাঁচ ম্যাচ জিতে শেষ চারে উঠে গেছে পাঞ্জাব।

ম্যাচ শেষে ব্যাট রেখে দুজনেই হাতে তুলে নিয়েছিলেন মাইক। সেখানে গেইলকে মনদ্বীপ অনুরোধ করেছিলেন কখনোই যেন অবসর না নেন। জবাবে হেসে গেইলের উত্তর, ‘বলুন তো কী বলবো? আচ্ছা যান, অবসরের সিদ্ধান্ত বাতিল। দ্রুতই অবসর নিচ্ছি না।’

আবেগঘন পরিস্থিতি সৃষ্টি হয় মনদ্বীপকে নিয়েও। গত শুক্রবার বাবাকে হারিয়েছেন। সোমবার খেলেছেন অপরাজিত এক ইনিংস। ম্যাচে ফিফটির পর আকাশের দিকে মাথা উঁচিয়ে বাবাকে ফিফটি উৎসর্গ করেছেন। ম্যাচশেষে বলেছেন বাবার ইচ্ছাটাই পূরণ করা ছিল আসল উদ্দেশ্য।

‘বাবা সবসময় আমাকে বলতেন, তোমার প্রতি ম্যাচেই নটআউট থাকা উচিত। এ জিনিসটাই আজকে করতে চেয়েছি। এমনকি ম্যাচের আগেও লোকেশ রাহুলকে বলছিলাম, আমাকে আমার খেলাটা খেলতে দেয়া হোক। হয়তো প্রথমে কিছু বল নেবো, তবে দলের জন্য ম্যাচ ঠিকই জেতাতে পারব। আমি মনে করি, বাবা এখন থাকলে অনেক খুশি হতেন, আমি ম্যাচ শেষ করতে পেরেছি দেখে।’

বিষয়:আইপিএল-২০২০ কিংস ইলেভেন পাঞ্জাব ক্রিস গেইল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…