জনপদ

ময়মনসিংহ মেডিক্যালে করোনায় আরও ৫ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশদ্বার, যেখানে হাসপাতালের নাম বাংলায় লেখা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ডেডিকেটেড ইউনিটে গেলো ২৪ ঘণ্টায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪ জন করোনা ও ১ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ৫ জনের মধ্যে ৪ জন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি ১ জন ভর্তি ছিলেন উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৩, শেরপুর ও গাজীপুরের ১ জন করে ছিলেন।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল আইসিইউতে ১৩ জনসহ করোনা ইউনিটে ১৯২ জন চিকিৎসাধীন রয়েছে।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন অফিস হতে প্রাপ্ত তথ্যে জানা যায়, নতুন করে ৭৮৬ টি নমুনা পরীক্ষায় ১৪৯ জন শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় ২৫৮ জন মারা গেছেন।

বিষয়:৫ জনের মৃত্যু করোনা ময়মনসিংহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…