জনপদ

ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে আরও ২৩ জনের মৃত্যু

কোভিড-১৯ সচেতনতামূলক ব্যানার ও পোস্টার, ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহ মেডিকেল কলেজের করোনা ইউনিটের সামনে কোভিড-১৯ সচেতনতামূলক ব্যানার ও পোস্টার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৯ জন করোনা ও ১৪ জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। এরমধ্যে জেলায় সর্বমোট ১৩২ জন মৃত্যুবরণ করেছেন।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান: চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ২৩ জনের মধ্যে ৯ জন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি ১৪ জন ভর্তি ছিলেন উপসর্গ নিয়ে।

মৃতদের মধ্যে ময়মনসিংহের ১৫ জন, নেত্রকোণার ৪ জন, টাঙ্গাইল ও গাজীপুরের ২ জন করে ছিলেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ১৯ জনসহ করোনা ইউনিটে ৪৫৬ জন চিকিৎসাধীন রয়েছেন। নতুন করে ১২৪৮টি নমুনা পরীক্ষায় ৩৭০ জন শনাক্ত হয়েছে।

বিষয়:করোনা করোনা ভাইরাস করোনাভাইরাস ময়মনসিংহ মেডিক্যাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…