জনপদ

ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান প্রবেশদ্বার, যেখানে হাসপাতালের নাম দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ডেডিকেটেড ইউনিটে গেলো ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩ জন করোনা ও ৫ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ৮ জনের মধ্যে ৩ জন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি ৮ জন ভর্তি ছিলেন উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৭ ও নেত্রকোনার ১ জন ছিলেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আইসিইউতে ১৭ জনসহ করোনা ইউনিটে ১৭৪ জন চিকিৎসাধীন রয়েছে।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন অফিস হতে প্রাপ্ত তথ্যে জানা যায়, নতুন করে ৩৬২ টি নমুনা পরীক্ষায় ৪২ জন শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় ২৬৬ জন মারা গেছেন।

বিষয়:৮ জনের মৃত্যু করোনা ইউনিট ময়মনসিংহ মেডিকেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…