জনপদ

ময়মনসিংহে করোনা ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

কোভিড-১৯ সচেতনতামূলক ব্যানার ও পোস্টার, ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহ মেডিকেল কলেজের করোনা ইউনিটের সামনে কোভিড-১৯ সচেতনতামূলক ব্যানার ও পোস্টার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ডেডিকেটেড ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ২ জন করোনা ও ৫ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ৭ জনের মধ্যে ২ জন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি ৫ ভর্তি ছিলেন উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৪, নেত্রকোনার ২ ও জামালপুরের ১ জন ছিলেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আইসিইউতে ১২ জনসহ করোনা ইউনিটে ১৭৫ জন চিকিৎসাধীন রয়েছে।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন অফিস হতে প্রাপ্ত তথ্যে জানা যায়, নতুন করে ৫৪৫টি নমুনা পরীক্ষায় ৭৩ জন শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় ২৭০ জন মারা গেছেন।

বিষয়:৭ জনের মৃত্যু করোনা ইউনিট ময়মনসিংহ মেডিকেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…