জনপদ

ময়মনসিংহ মেডিক্যালে আরও ৭ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশদ্বার, যেখানে হাসপাতালের নাম বাংলায় লেখা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ডেডিকেটেড ইউনিটে গেলো ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩ জন করোনা ও ৪ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ৭ জনের মধ্যে ৩ জন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি ৪ জন ভর্তি ছিলেন উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৩, টাঙ্গাইলের ২, নেত্রকোনা ও শেরপুরের ১ জন করে ছিলেন।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল আইসিইউতে ১০ জনসহ করোনা ইউনিটে ১০০ জন চিকিৎসাধীন রয়েছে। নতুন করে ২৪ জন শনাক্ত হয়েছে।

বিষয়:৭ জনের মৃত্যু করোনা করোনা ইউনিট ময়মনসিংহ মেডিকেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…