ময়মনসিংহ নিহত জঙ্গি জেএমবি’র সদস্য

ময়মনসিংহে নিহত জেএমবি সদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশ ও স্থানীয়রা আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর চৌরাস্তা এলাকায় বোমা বিস্ফোরণে নিহত জঙ্গির পরিচয় পাওয়া গেছে এবং ঘটনাস্থল থেকে উদ্ধার করা ৫টি তাজা বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। নিহত জঙ্গির নাম আলম প্রামাণিক। পুলিশের সন্দেহ সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি দল জেএমবি’র সদস্য।
বোমা বিশেষজ্ঞ দল সেখানে বিকেল ৩টা পর্যন্ত অভিযান চালায়। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক আজিম উদ্দিন ও নিহতের স্ত্রী-সন্তানসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় ওই বাড়িতে বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটে। বোমার আঘাতে আলম প্রামাণিকের দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



