স্পোর্টস

ময়মনসিংহে মাঠে গড়াচ্ছে বিপিএল ফুটবল

ময়মনসিংহে মাঠে গড়াচ্ছে বিপিএল ফুটবল

চট্টগ্রাম পর্ব শেষ করে আজ ময়মনসিংহে মাঠে গড়াচ্ছে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৪র্থ রাউন্ডের খেলা। ফ্লাড লাইট না থাকায় প্রতিদিন অনুষ্ঠিত হবে একটি করে ম্যাচ।

রফিক উদ্দিন ভুইঁয়া স্টেডিয়ামে বিকেল ৪টায় মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বন্দর নগরীর দলটি জয়ের ধারা অব্যহত রাখতে চায়।

আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিজেদের শেষ ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে ড্র করায় মানসিক ভাবে পিছিয়ে।

তাই হারনো আত্মবিশ্বাস পুনরুদ্বার করতে জামালের খেলোয়াড়রা চাইবে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে।

বিষয়:বিপিএল ফুটবল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…