জনপদ

মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, ৮ জনের মৃত্যু

পুকুরে ডুবে নিহত ৮ জনের জন্য শোক প্রকাশ করছে স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

পুকুরে ডুবে নিহত ৮ জনের জন্য শোক প্রকাশ করছে স্থানীয়রা, ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ডুবে নারী ও শিশুসহ আটজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে ফুলপুরের বাশাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার উদ্দেশ্যে যাচ্ছিলো মাইক্রোবাসটি। সকাল ৮টার দিকে ফুলপুর-শেরপুর সড়কের বাশাটি নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মাইক্রোবাসটি পুকুরে পড়ে ডুবে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফুলপুর পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয়দের সহযোগিতায় লাশগুলো উদ্ধার করে।

এ ঘটনায় ৫ নারী ও এক শিশুসহ ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রেজিয়া খাতুন (৭০), পারুল (৪৫), বেগম (৩০) ও রিপা (২৫)।

মাইক্রোবাসে থাকা আহত রতন জানান, চালকসহ তারা ১৫ জন ছিলেন।

ঘটনাস্থলে আটজন নিহত হবার পাশাপাশি আহত হয়েছেন অন্তত ছয়জন।

ফুলপুর ফায়ার সার্ভিস ও ময়মনসিংহ থেকে একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছেন।

বিষয়:মাইক্রোবাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…