চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুন্সীগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে এক নারী নিহত

আহত ৮

রাসেল মাহমুদরাসেল মাহমুদ
৪:৪৩ অপরাহ্ণ ১৬, জুন ২০২৬
- সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিমানবন্দরগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে গেলে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার ১৬ জুন দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবোঝাই একটি মাইক্রোবাস ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়ক থেকে ছিটকে পাশের খালে পড়ে যায়।

দুর্ঘটনায় মাইক্রোবাসের যাত্রী মমতাজ বেগম (৩৫) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মমতাজ বেগমের বাড়ি টঙ্গীবাড়ী উপজেলার বজ্রযোগিনী গ্রামে।

এ ঘটনায় আহত আটজনকে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। দুর্ঘটনার পরও ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহত ৮নারী নিহতমাইক্রোবাসমাইক্রোবাস খালে পড়েমুন্সিগঞ্জ
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT