ময়মনসিংহের ত্রিশালে ব্রিজের রেলিং ভেঙ্গে যাত্রীবাহী বাস বানার নদীতে পড়ে ১ যাত্রী নিহত ও ২৫ যাত্রী আহত হয়েছে। সোমবার রাত সাড়ে এগারটা দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শেরপুর থেকে ঢাকাগামী বাসটি ত্রিশালের সাইনবোর্ড এলাকায় সোমবার রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাকবলিত হয়। আহতদের ত্রিশাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর পরই ময়মনসিংহ ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে অংশ নেয়।







