জনপদ

ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ ভাইবোনের মৃত্যু

দুজন নারী একে অপরকে আবেগপ্রবণভাবে জড়িয়ে ধরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুজন নারী একে অপরকে আবেগপ্রবণভাবে জড়িয়ে ধরেছেন, একটি দৃশ্য যা অনুভূতি প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ময়মনসিংহের ভালুকায় বসতঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে তিন ভাইবোনের মৃত্যু হয়েছে।

রোববার রাত সাড়ে ৯টায় উপজেলার সিডস্টোর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নিহতরা হলো: গার্মেন্টসকর্মী সুমনের বড় মেয়ে খাদিজা (৫), ছেলে রায়হান (৩) এবং দুই বছর বয়সী ছোট মেয়ে রাদিয়া।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গার্মেন্টসকর্মী বাবা-মা সন্ধ্যার পর তিন শিশুকে বাসায় রেখে বাইরে তালা দিয়ে বের হয়েছিলেন। রাত সাড়ে ৯টার দিকে ঘরে বিস্ফোরণ ঘটে। পরে এলাকাবাসীর সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পরে অগ্নিদগ্ধ তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়:গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…