চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের সময়সীমা ১৪ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২০
বাংলাদেশ
A A

করোনা পরিস্থিতিতে চালুকৃত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের সময়সীমা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত অফিস আদেশ জারি করে মন্ত্রণালয়।

এর আগে গত ৩ এপ্রিল এক অফিস আদেশের মাধ্যমে করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে মৎস্য, পোল্ট্রি, ডেইরি খাতের সংকট মোকাবেলা এবং প্রাণিজ আমিষের সরবরাহ সচল রাখার লক্ষ্যে নিয়ন্ত্রণ কক্ষ চালু করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মাছ, মাংস, দুধ, ডিমসহ পোল্ট্রি, পশু ও মৎস্য খাদ্য ও বিভিন্ন উপকরণ উৎপাদন, পরিবহন এবং বিপণনে উদ্ভুত সমস্যা সমাধানে ০৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটিকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়। নতুন আদেশে ১২ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখার সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত জানায় মন্ত্রণালয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থা, মাঠ পর্যায়ের অফিস এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে সমন্বয়, উদ্ভুত সংকট মোকাবেলায় সরকারের সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর-সংস্থার সাথে যোগাযোগপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রাপ্ত তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতকরণের জন্য মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে ঢাকার ফার্মগেটের প্রাণিসম্পদ অধিদপ্তরে নিয়ন্ত্রণ কক্ষ বর্তমানে পরিচালিত হচ্ছে।

নিয়ন্ত্রণ কক্ষের বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি জানান, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদন, পরিবহন ও বিপণন বাধা দূর করতে ভুক্তভোগী খামারীদের দিক নির্দেশনা প্রদানসহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করে সমস্যার সমাধান করা হচ্ছে নিয়ন্ত্রণ কক্ষ থেকে। এছাড়া মাছ, মাংস, দুধ ও ডিম সংক্রান্ত গুজব ও অপপ্রচার বন্ধে পরামর্শ প্রদানের পাশাপাশি বিভাগীয় ও জেলা পর্যায়ের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের সাথে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জামায়াতের এমপি গাজী নজরুলের পদত্যাগের দাবিতে উত্তাল সাতক্ষীরা

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা

জুলাই ২৩, ২০২৬

কারখানার বর্জ্য তাপেই তৈরি হবে পরিচ্ছন্ন হাইড্রোজেন! জ্বালানি খাতে নতুন দিগন্ত

জুলাই ২৩, ২০২৬
ছবি: পিএমও।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তার বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT