দেশ থেকে ম্যালেরিয়া নির্মূলে এখন রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে ম্যালেরিয়ার সংক্রমণ ঠেকানো নতুন চ্যালেঞ্জ। ভারত ও মিয়ানমারের ম্যালেরিয়াপ্রবণ বিস্তীর্ণ সীমান্ত অঞ্চলও ম্যালেরিয়া নির্মূলে বড় হুমকি।
২০১৭ সালে সবচেয়ে বেশি ম্যালেরিয়া রোগী পাওয়া গেছে বান্দরবানের থানচিতে। এর পরই রয়েছে আলিকদম, লামা, রুমা এই নাইক্ষংছড়ি উপজেলা। ম্যালেরিয়াপ্রবণ পার্বত্য তিন জেলায় চলছে ম্যালেরিয়া নির্মূল কার্যক্রম।
প্রত্যন্তের স্বাস্থ্যকর্মীরা বলছেন, পার্বত্য তিন জেলায় ম্যালেরিয়া ঝুঁকিতে থাকা অঞ্চলে ম্যালেরিয়াবাহক মশা নিধন জরুরী।
তিন পার্বত্য জেলার পরিস্থিতির সাথে যুক্ত হয়েছে প্রতিবেশী ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা এবং মিজোরাম সীমান্ত অঞ্চল। এছাড়া বাংলাদেশের সাথে মিয়ানমারের যে সীমান্ত অঞ্চল সেটাও ম্যালেরিয়াপ্রবণ।
সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে সচেতনতাও এখন খুব গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞদের মতে, তিন পার্বত্য অঞ্চলে ৮৫ ভাগ ম্যালেরিয়াই ‘ফ্যালসিপারাম ম্যালেরিয়া’। সময়মতো চিকিৎসা পেলে মৃত্যু ঠেকানো সম্ভব।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








