চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ম্যান মাউন্টেনে’র পর ব্রুকসে ধরাশায়ী আফগানরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেট দুনিয়ায় আরও একবার চমক দেখিয়েছেন রাকিম কর্নওয়াল। একাই ৭ উইকেট নিয়েছেন বিশ্বের সবচেয়ে ওজনওয়ালা ক্রিকেটার। তাতে আফগানরা দুইশর আগেই গুটিয়ে যায়। জবাব দিতে নেমে উইন্ডিজ আড়াইশ পেরিয়ে গেছে সামার্হ ব্রুকসের সেঞ্চুরিতে।

গত সেপ্টেম্বরে কিংস্টোনে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় কর্নওয়ালের। প্রথম টেস্টে নিয়েছিলেন ৩ উইকেট। আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসেই নিয়েছেন ৭ উইকেট।

মাস তিনেক আগে গেইলকে না রাখার চেয়েও বড় চমক দেখা যায় ক্যারিবীয় টেস্ট দলে। ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে সুযোগ পান রাকিম। অ্যান্টিগার অফস্পিনার তার বিশাল শরীরের জন্য ক্রিকেটের ‘ম্যান মাউন্টেন’ বলে পরিচিত। ২৬ বছরের এ ক্রিকেটারের উচ্চতা ৬ ফুট ৫ ইঞ্চি। আর ওজন ১৪৩ কেজি। তিনি যখন দলে সুযোগ পান, খবরের শিরোনাম ছিল ‘ইউনিভার্স বসের’ পরিবর্তে ‘ম্যান মাউন্টেন’।

Banglabid

ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে জায়গা করে নেন জাতীয় দলে। টেস্ট ক্রিকেটে আত্মপ্রকাশ করা মাত্রই ইতিহাসের সব থেকে ‘হেভিওয়েট’ ক্রিকেটারের তকমা পান। সুযোগ পেয়ে নিজের জাতও চেনাচ্ছেন আসল কাজে।

আফগানদের বিপক্ষে ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছেন রাকিম। তাতে প্রথম ইনিংসে একাই ৭ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চালকের আসনে বসিয়েছেন। ২৫.৩ ওভারে ৫টি মেডেনসহ ৭৫ রান খরচ করেন। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় ১৮৭ রানে।

পাল্টা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথমদিনের শেষে ২ উইকেটের বিনিময়ে ৬৮ রান তুলেছিল। দ্বিতীয়দিন ব্যাট করতে নেমে ভালোই করছে তারা। জন ক্যাম্পেলের ফিফটি ও সামার্হ ব্রুকসের সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে আড়াইশর ঘর অতিক্রম করেছে ক্যারিবীয়রা।

Reneta

ব্রুকসের এটি প্রথম টেস্ট সেঞ্চুরি। খেলতে নেমেছেন মাত্র তৃতীয় টেস্ট। আগে একটি ফিফটি আছে তার সাদা পোশাকের নামের পাশে। তার শতকে লিড বাড়াচ্ছে উইন্ডিজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাকিম কর্নওয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬

বার্তা ছিল— ‘বিশ্বাস রাখতে হবে, কে বল করছে ভাবা যাবে না’

আগস্ট ১৬, ২০২৬

‘হেরেছি প্রথম দিনেই’— বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে বললেন কামিন্স

আগস্ট ১৬, ২০২৬

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খরায় ইউরোপের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, স্যাটেলাইট ছবিতে ভয়াবহ চিত্র

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT