চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটি-লিভারপুল চলছে গা ঘেঁষাঘেঁষি করেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৮ পূর্বাহ্ণ ১৫, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের তিনটিরই মোটামুটি শিরোপা নির্ধারণ হয়ে গেছে। বাকি দুই লিগ- বুন্দেসলিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। জার্মানিতে দুই পয়েন্টের এদিক-সেদিকে বরুশিয়া ডর্টমুন্ডকে টপকে শীর্ষে বায়ার্ন মিউনিখ। আর ইংল্যান্ডে নিচে থাকা ম্যানচেস্টার সিটির থেকে দুই পয়েন্টে এগিয়ে থেকেও শান্তিতে নেই লিভারপুল। কারণ সিটির থেকে যে এক ম্যাচ বেশি খেলেছে তারা।

ম্যাচ সংখ্যা কম বা বেশি হোক, জমজমাট লড়াই দেখার তৃপ্তি নিয়েই মাঠ ছাড়ছেন দুই দলের সমর্থকরা। নিজেদের কাজটাও ঠিকঠাক সেরে রাখছে ম্যানসিটি ও লিভারপুল। রোববার চেলসিকে বড় রকমের ধাক্কা দিয়ে শীর্ষের জায়গাটা ধরে রেখেছে অলরেডরা। ২-০ গোলের জয় ইয়ুর্গেন ক্লপের দলের। আর ক্রিস্টাল প্যালেসের মাঠে সিটিজেনদের জয় ৩-১ গোলের।

এতে ৩৪ ম্যাচে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৮৫। আর এক ম্যাচ কম খেলে ৮৩ পয়েন্টে ঠিক পেছনেই ম্যানসিটি। অর্থাৎ, নিজেদের বাকি থাকা ম্যাচটি জিতলেই শীর্ষে উঠে যাবে পেপ গার্দিওলার দল।

পয়েন্ট টেবিলের চারে থাকা চেলসির বিপক্ষে সহজ জয় পাওয়া লিভারপুলের জন্য যেমন স্বস্তির, তেমনি আনন্দের মোহামেদ সালাহর গোলটাও। লিগে আগের ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে টানা আট ম্যাচের গোলখরা কাটালেও চ্যাম্পিয়ন্স লিগে পোর্তোর বিপক্ষে জ্বলে ওঠা হয়নি মিশরীয়ান ফরোয়ার্ডের।

ম্যাচের ৫৩ মিনিটে জয় নিশ্চিত করা গোলটি দিয়ে পোর্তোর বিপক্ষে ফিরতি লেগের আগে নিজেকে আলোয় আনলেন সালাহ। এর আগে ৫১ মিনিটে গোল করে ক্লপকে স্বস্তি দিয়েছেন আরেক ফরোয়ার্ড সাদিও মানে।

ফরোয়ার্ডদের নিয়ে স্বস্তিতে থাকতে পারেন পেপ গার্দিওলাও। বিশেষ করে রাহিম স্টার্লিং। ক্রিস্টাল প্যালেসের মাঠে জোড়া গোল করেছেন এ ফরোয়ার্ড। আর ঠিক ৯০ মিনিটে প্রতিপক্ষের কফিনে পেরেক ঠুকেছেন গ্যাব্রিয়েল জেসাস। বুধবার নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগের আগে টটেনহ্যাম হটস্পারকে কঠিন বার্তাই দিয়ে রাখল সিটিজেনরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬

সংবিধানের পঞ্চদশ সংশোধনী মামলার আপিলের রায় কাল

জুলাই ৮, ২০২৬

দাদাগিরি এবং ব্ল্যাকমেইলের দিন শেষ: ইরানি স্পিকার

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৭২ ঘণ্টায় একাধিক জেলায় বন্যার শঙ্কা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, মোট মৃত্যু ৭৪৫

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT