চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটি-চেলসির হোঁচট, জিতেছে লিভারপুল-টটেনহ্যাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২১ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

দুবার এগিয়ে গিয়েও পয়েন্ট হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। নিজ মাঠে হেরে গেছে চেলসি। তবে জয় তুলে নিয়েছে অন্য দুই জায়ান্ট লিভারপুল ও টটেনহ্যাম হটস্পার।

শনিবার লিগে সাউদাম্পটনের বিপক্ষে দুবার এগিয়ে গিয়েও রক্ষা হয়নি ম্যানসিটির। ২২ মিনিটে সিটিজেনদের এগিয়ে দিয়েছিলেন রাহিম স্টার্লিং। তিন মিনিট পরেই সেই গোল শোধ দেন স্বাগতিকদের জেত্রো উইলেমস।

৮২ মিনিটে কেভিন ডি ব্রুইনের গোল স্বপ্ন দেখাচ্ছিল ৩ পয়েন্টের। কিন্তু তাতেও বাদ সাধে সাউদাম্পটন। ৮৮ মিনিটে জোঞ্জো শেলভির গোলে লিগের বর্তমান চ্যাম্পিয়নদের থেকে এক পয়েন্ট কেড়ে নেয় অবনমনের সঙ্গে লড়তে থাকা সাউদাম্পটন। ম্যাচ শেষ হয় ২-২তে।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের অবস্থা আবার সম্পূর্ণ আলাদা। নিজ মাঠে ব্রাইটন এন্ড অ্যালবিওনের বিপক্ষে ২-১ গোলে জিতেছে ইউরোপ চ্যাম্পিয়নরা। ১৮ ও ২৪ মিনিটে ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডের দুটি স্পটকিক জায়গামত বুঝে নিয়ে হেডে জালে পাঠান ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।

ডাচ ডিফেন্ডারের দুই হেডারে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা ম্যানসিটির সঙ্গে ব্যবধানটা ১১ পয়েন্টে নিয়ে গেল অলরেডরা। ১৪ ম্যাচে লিভারপুলের ৪০ আর ম্যানসিটির পয়েন্ট ২৯। বড় রকমের অঘটন না ঘটলে ২৯ বছর পর অলরেডদের ঘরে প্রিমিয়ার লিগ শিরোপা ফেরা প্রায় নিশ্চিত!

হোসে মরিনহোর হাত ধরে পাল্টে যাওয়া টটেনহ্যাম হটস্পারের দৌড়ও চলছে ক্ষিপ্র গতিতে। ডেলে আলির জোড়া গোলে নিজ মাঠে বোর্নমাউথের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে স্পাররা। ২১ ও ৫০ মিনিটে গোল পান ডেলে আলি। ৬৯ মিনিটে তৃতীয় গোলটি এসেছে মুসা সিসিকোর থেকে। শেষদিকে দুই গোল শোধ দিলেও ম্যাচ বাঁচাতে পারেনি বোর্নমাউথ।

Reneta

এই জয়ে এক লাফে আট থেকে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে মরিনহোর দল। ১৪ ম্যাচে ২০ পয়েন্ট তাদের।

টটেনহ্যাম পারলেও প্রিমিয়ার লিগের আরেক জায়ান্ট চেলসি হেরে বসেছে নিজ মাঠে। ৪৮ মিনিটে অ্যারন ক্রস ওয়েলের গোলে স্টামফোর্ড ব্রিজ থেকে ৩ পয়েন্ট নিয়ে গেছে টেবিলের ১৩ নম্বরে থাকা ওয়েস্ট হ্যাম। ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে ব্লুজরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিটটেনহ্যামম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT