চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানচেস্টারে আজ লাল না নীল ঢেউ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫১ পূর্বাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

পেপ গার্দিওলার দলের বিরুদ্ধে নামার আগে কি যথেষ্ট আত্মবিশ্বাস জুগিয়ে দিয়েছেন হোসে মরিনহো? নীল সিটির ঘরের মাঠ ইতিহাদে প্রিমিয়ার লিগের মহারণের আগে এমন কানাঘুষাই করছেন লাল ম্যানচেস্টারের অনেক সমর্থক।

দিন-চারেক আগে মরিনহোর টটেনহ্যাম হটস্পারকে ওল্ড ট্রাফোর্ডে হারিয়ে দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। সবশেষ পাঁচ ম্যাচে সেটি ছিল সোলশেয়ারের দলের মাত্র দ্বিতীয় জয়। তারপরও হটস্পারদের হারিয়ে অনেকটা ফুরফুরে মেজাজে রেড ডেভিলরা।

ওই ম্যাচে জয় পেলেও শনিবার পেপ গার্দিওলার দলের বিপক্ষে চ্যালেঞ্জটা ম্যানইউ’র জন্য বেশ চাপেরই। আগের দুই মৌসুমের মতো সিটি বিধ্বংসী খুনে মেজাজে না থাকলেও।

Banglabid

ম্যানইউ কোচ অবশ্য বলেছেন অন্য কথা, ‘আত্মবিশ্বাস বড়ই অদ্ভুত জিনিস। বুধবার টটেনহ্যামের বিপক্ষে যে পারফরম্যান্স ছিল সেটা যেকোনো দলকেই তাতিয়ে দেবে।’

পয়েন্ট তালিকার একনম্বরে থাকা লিভারপুলের (৪৩) চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে (৩২) গার্দিওলার ম্যানসিটি। এরপরও অলরেডদের ধরতে মরিয়া সিটি। লাল ম্যানচেস্টারের চিন্তা আবার অন্যটা। তাদের হিসাব শীর্ষ চারে থেকে লিগ শেষ করা।

লিভারপুলকে তাড়া করতে হলে সিটিকে এখন পরপর সব ম্যাচই জিততে হবে। সেটা না হলে এবারের প্রিমিয়ার লিগের শিরোপার আশা ছেড়ে দিতে হবে। সেজন্যেই গার্দিওলার মন্তব্য, ‘দলটার নাম ম্যানচেস্টার ইউনাইটেড। তারা ইউরোপিয়ান ফুটবলে যা করেছে তার জন্য আমি তাদের সম্মান করি। তবে ইতিহাস যতই তাদের পক্ষে থাক, তাদের হারাতে চাই।’

Reneta

এই ম্যাচে ইনজুরির জন্য সিটি পাচ্ছে না সার্জিও আগুয়েরোকে। ইউনাইটেড তেমনি পাবে না পল পগবাকে। ফরাসি মিডফিল্ডারের গোড়ালির চোট এখনো সারেনি। সোলশেয়ার পেতে পারেন অ্যান্থনি মার্শালকে। গার্দিওলা যেমন পাচ্ছেন জিনচেস্কোকে।

সিটি গোলের জন্য তাকিয়ে থাকবে গ্যাব্রিয়েল জেসাস ও রাহিম স্টার্লিয়ের দিকে। গোলমুখে ম্যানইউ‘র বাজির ঘোড়া মার্কাস র‌্যাশফোর্ড। সব মিলিয়ে ম্যানসিটির আংশিক অফ-ফর্ম জমিয়ে দিয়েছে ম্যানচেস্টার ডার্বির ‘লাল-নীল’ যুদ্ধ। ম্যাচ বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলম্যানইউম্যানচেস্টার ডার্বিম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চারুকলায় চলছে মৃৎশিল্প প্রদর্শনী

পরবর্তী

পুকুরে ভাইয়ের লাশ, বারান্দা আর ঘরে মা-ভগ্নিপতির

পরবর্তী

পুকুরে ভাইয়ের লাশ, বারান্দা আর ঘরে মা-ভগ্নিপতির

‘বিষ-শ্বাস’-এর বিশেষ প্রদর্শনী রবিবার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT