চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউ কিনতে সৌদি প্রিন্সের নতুন প্রস্তাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরের অর্ধেক দখলদারি সংযুক্ত আরব আমিরাতের সুলতান পরিবারের। বাকি অর্ধেক দখল করতে চান সৌদি আরবের প্রিন্স। ম্যানচেস্টার শহরের চিত্র হয়তো এরকমই হয়ে যেতে পারে ফুটবল ঘিরে। ম্যানচেস্টার সিটির মালিক আবুধাবির রাজ পরিবারের মনসুর বিন জায়েদ আল নাহিইয়ান। যিনি আমিরাতের উপ-প্রধানমন্ত্রীও।

ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে এর আগে দুইবার আগ্রহ প্রকাশ করেন সৌদি আরবের যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তার জন্য তিনি ৩৮০ কোটি পাউন্ড খরচ করতেও রাজি ছিলেন। এবার আরও বড় অঙ্কের নতুন প্রস্তাব দিয়েছেন। তবে নতুন প্রস্তাবে কী পরিমাণ অর্থের কথা বলা হয়েছে সেটা জানাতে পারেননি ব্রিটিশ দৈনিক দ্য মিরর।

আগের বিশাল অঙ্কের প্রস্তাব নিয়েই সরগরম ব্রিটেনের ফুটবল মহল। ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান মালিক যুক্তরাষ্ট্রের গ্লেজার পরিবার। সত্যিই যদি সৌদি রাজপুত্র আগের দামেও কেনেন ইউনাইটেডকে, তাহলে গ্লেজার পরিবারের লাভ হবে ২২০ কোটি পাউন্ড।

তাই বিশেষজ্ঞরা যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছেন সৌদি রাজ পরিবারের এই আগ্রহকে। সব ঠিকঠাক চললে আগামী মৌসুমেই ইউনাইটেডের নতুন মালিক হিসেবে দেখা যেতে পারে বিন সালমানকে।

সৌদি পরিবারের সম্পত্তির পরিমাণ ৮৫ হাজার কোটি পাউন্ড। সেখানে ৩৮০ কোটি পাউন্ড বড় কোনো ব্যাপার নয় তাদের কাছে। তাছাড়া ফুটবল ক্লাব কেনা মানে তার থেকে আয়ের সুযোগও থাকবে। এখন প্রশ্ন গ্লেজার পরিবার আদৌ বিক্রি করতে রাজি কি না?

ইউনাইটেডের কয়েকটি সূত্র এখনো অস্বীকার করেছে বিক্রির কথা। কিন্তু ব্রিটিশ মিডিয়া জানাচ্ছে, মার্কিন এই পরিবার ইউনাইটেডের জন্য অনেক দেনাও করে ফেলেছে। ১৪ বছর আগে ৭৯ কোটি পাউন্ডে ইউনাইটেডকে কিনেছিল তারা। কিন্তু তারপর দেনায় জর্জরিত হয়েছে ক্লাব। এই অবস্থায় সৌদি রাজ পরিবারের হাতে ক্লাব বিক্রি করার অর্থ রাতারাতি ২২০ কোটি পাউন্ড লাভের মুখ দেখা। অনেকের ধারণা যা অস্বীকার করা বেশ কঠিন গ্লেজারদের পক্ষে।

Reneta

উল্টোদিকে বিন সালমান ইউনাইটেড কেনার ইচ্ছে দেখিয়েছিলেন গত বছরের অক্টোবরেই। পরে দ্বিতীয়বার আগ্রহ দেখান চলতি বছরের ফেব্রুয়ারিতে। তিনি সবচেয়ে বেশি আগ্রহী ম্যানচেস্টার সিটির সঙ্গে টক্করে যেতে। যেখানে তার গৌরব ও সম্মানের লড়াই আসলে সংযুক্ত আরব আমিরাতে রাজ পরিবারের সঙ্গে।

এরমধ্যেই ফর্মুলা ওয়ান এবং ডব্লিউডব্লিউইতে বিনিয়োগ করেছে সৌদি আরব। এবার ম্যানচেস্টার ইউনাইটেডের মতো নামী ক্লাব কিনে ফেললে নিজেদের জনপ্রিয়তার মধ্যে নিয়ে আসতে পারবেন বিতর্কিতি এই যুবরাজ।

উপসাগরীয় শেখদের অর্থে গত কয়েক বছর ধরে পাল্টে যাচ্ছে ইউরোপীয় ফুটবলের ছবি। পিএসজি, ম্যানচেস্টার সিটির পর এবার ম্যানচেস্টার ইউনাইটেডও হাঁটা শুরু করতে পারে সেই পথে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ম্যানইউসৌদি প্রিন্স
শেয়ারTweetPin

সর্বশেষ

হামে আক্রান্ত শিশুদের মায়ের রোগপ্রতিরোধ ক্ষমতা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

মে ১১, ২০২৬

ঈদের আগে চাঙ্গা রেমিট্যান্স, ৯ দিনেই আসছে ১২ হাজার কোটি টাকার বেশি

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোইকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আশাবাদী মির্জা ফখরুল

মে ১১, ২০২৬

গ্রাম আদালতের সক্ষমতা জোরদারে ও গ্রাম পুলিশে নারী সদস্য বৃদ্ধিতে গুরুত্ব সরকারের

মে ১১, ২০২৬
ছবি: চ্যানেল আই

গাজীপুরে পোশাক কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT