চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউর চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্নকে ‘দুঃস্বপ্ন’ বানাল এভারটন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৭ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

লিগের সেরা তিনে থাকতে পারলে সরাসরি, চারে থাকলে খেলতে হবে প্লে-অফ। পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোর জন্য এই হল সমীকরণ! লিগ জয় কিংবা দুই-তিনে থাকা সম্ভব নয় জেনে ওই প্লে-অফকেই সম্ভাব্য ধরে লিগে এগোচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড।

কিন্তু যতই শেষের দিকে এগোচ্ছে লিগ, যেন চতুর্থ স্থানের পথটা পিচ্ছিল হচ্ছে রেড ডেভিলদের জন্য। সেই পিচ্ছিল রাস্তায় আরও তেল ঢালল এভারটন। রোববার রাতে ওলে গানার সলশেয়ারের দলকে ৪-০ গোলের লজ্জার এক পরাজয় দিয়েছে লন্ডনের ঐতিহ্যবাহী ক্লাবটি!

এভারটনের মাঠ গুডিসন পার্কে ১৩ মিনিটে রিচার্লিসনের গোলে পিছিয়ে পড়া শুরু ম্যানইউর। সেই গোলের হতাশা ভুলতে না ভুলতেই ২৮ মিনিটে সিগার্ডসনের জোরাল শটে মানসিকভাবে পেছনে ঠেলে দেয় রেড ডেভিলদের।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর এভারটন। ৫৬ মিনিটে সাবেক বার্সা তারকা লুকাস দিনিয়ে ও ৬৪ মিনিটে থিও ওয়ালকটের দুই ঝড়ো গোলে কোমর সোজা করে দাঁড়ানোই হয়নি ম্যানইউর। শেষদিকে আরও গোটাদুয়েক সুযোগ হাতছাড়া না হলে গোলের ব্যবধানটা হাফ-ডজন হওয়াও অস্বাভাবিক ছিলো না!

ওলে গানার সলশেয়ার দায়িত্ব নেয়ার পর কিছুটা কক্ষপথে ফিরলেও আবারও পথ হারাল ম্যানইউ। চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগ মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন রেড ডেভিলরা! ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বেশি গোল খাওয়ার রেকর্ডও করল বর্তমানের দলটি। ৩৪ ম্যাচে ৬৪ পয়েন্টে টেবিলের ছয়েই থাকল তারা। চারে থাকা আর্সেনাল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় পেলে পয়েন্ট ব্যবধান দাঁড়াবে সাতে!

ট্যাগ: ম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রীলঙ্কায় হামলায় শেখ সেলিমের জামাতা আহত, নাতি নিখোঁজ

পরবর্তী

লিগ ওয়ানের চ্যাম্পিয়ন পিএসজি

পরবর্তী

লিগ ওয়ানের চ্যাম্পিয়ন পিএসজি

শ্রীলঙ্কা-ইস্টার সানডে-বোমা হামলা

শ্রীলঙ্কার শোকে আমরাও মুহ্যমান

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT