চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাকডোনাল্ডকে অস্ট্রেলিয়ার স্থায়ী কোচ চাচ্ছেন ফিঞ্চ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিঞ্চ ব্যাটিং করছেন, কোচ খুঁজছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ ও পাকিস্তান সফরের জন্য অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্ব দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। জাস্টিন ল্যাঙ্গার পদত্যাগের পর ম্যাকডোনাল্ডের কাঁধে দায়িত্ব এলো। আপদকালীন সেই দায়িত্বই স্থায়ী হোক, এমন চান অজিদের রঙিন পোশাকের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

ল্যাঙ্গারের বিকল্প হিসেবে ম্যাকডোনাল্ডের কথা সরাসরিই বলছেন অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টুয়েন্টি অধিনায়ক। ফিঞ্চের মতে, শান্ত স্বভাবের ম্যাকডোনাল্ড কখনোই দায়িত্ব পালনে বিচলিত হবেন না।

আগে ল্যাঙ্গারের অনুপস্থিতিতে ভারত ও নিউজিল্যান্ডে সীমিত ওভারের সিরিজে হেড কোচের ভূমিকা নিয়েছিলেন ম্যাকডোনাল্ড।

Banglabid

ল্যাঙ্গারের বিদায়ের মতোই নতুন কে দায়িত্ব নেবেন, সেই সিদ্ধান্তও খেলোয়াড়দের উপর ছেড়ে দেয়ায় জোর দিচ্ছেন ফিঞ্চ। ম্যাকের অধীনে মেলবোর্ন রেনেগেডস এবং ভিক্টোরিয়ার পাশাপাশি অস্ট্রেলিয়া দলেও খেলেছেন মারকুটে ওপেনার।

‘সে খেলোয়াড়দের কাছ থেকে অনেক সম্মান পায়। শান্ত ভঙ্গী, যেকোনো পরিস্থিতি বা ফলাফলে কখনোই বিচলিত হন না। তিনি সত্যিই ভালো মানসিকতা নিয়ে এসেছেন এবং বেশ কিছুদিন ধরে দলের সঙ্গে আছেন।’

‘আমি তার সাথে দীর্ঘ সময় ধরে কাজ করছি। জানি সে নিজের কাজে খুব ভালো। আমাদের সামনে যা কিছু হয়েছে, খেলোয়াড়রা সেই সিদ্ধান্তগুলো নেয় না। আমরা নিজেদের মতামত দেই। আমরা বিষয়বস্তুর উপর প্রতিক্রিয়া জানাই।’

Reneta

আগামী মাসে যিনি অজিদের পূর্ণকালীন হেড কোচের দায়িত্ব নেবেন, তাকে অক্টোবরে অস্ট্রেলিয়ার মাঠে হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা রক্ষার প্রস্তুতি নিতে হবে।

‘বিশ্বকাপ জেতার পরে বেশকিছুটা চাপ রয়েছে। এটি প্রত্যাশা বাড়ায়। তবে আমরা মনে করি সম্প্রতি কিছু সত্যিই ভালো টি-টুয়েন্টি ক্রিকেট খেলেছি, তাই আমরা রোমাঞ্চিত। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে আমরা জিতেছি। এটি অবশ্যই চাপ বাড়ায় নিঃসন্দেহে। কিন্তু যখন অস্ট্রেলিয়ার জন্য খেলবেন, প্রতিটি সিরিজ এবং টুর্নামেন্টে চাপ থাকে।’

ল্যাঙ্গারের পদত্যাগের সময় ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলি নিশ্চিত করেছিলেন, টেস্ট এবং সীমিত ওভারের জন্য একজনকেই দায়িত্ব দেবে অজিরা।

ফিঞ্চের ভাষ্য, ‘খেলোয়াড়দের সাথে একটি সহযোগিতামূলক প্রক্রিয়া অবলম্বন খুবই গুরুত্বপূর্ণ। যখন বিভিন্ন ফরম্যাটে খেলোয়াড়রা ঘুরেফিরে থাকে, সেই ক্ষেত্রে একটি সামঞ্জস্যপূর্ণ পরিবেশ তৈরি করা সত্যিই গুরুত্বপূর্ণ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াফিঞ্চম্যাকডোনাল্ডলিড স্পোর্টসসিএ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এম খায়রুজ্জামানকে শিগগির দেশে ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পরবর্তী

‘নগদ’ পেমেন্টে ৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট

পরবর্তী
নগদ পেমেন্টে ৫০% ক্যাশব্যাক ও ডিসকাউন্টের বিজ্ঞাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নগদ’ পেমেন্টে ৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট

নিপুণকে এফডিসিতে মিষ্টিমুখ করিয়ে বরণ করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এফডিসিতে মিষ্টিমুখ করিয়ে নিপুণকে বরণ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT