চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌলিক গান দিয়ে ট্যালেন্ট দেখাতে চাই: নোবেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৯
বিনোদন
A A

‘একটা প্রতিযোগিতার নাম ‘সা রে গা মা পা’। এখানে নিজের কৃতিত্বের পরিমাণটা থাকলেও খুব কম। এই প্রতিযোগিতার পর মৌলিক গান নিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে আমার মেইন জায়গা। প্রতিযোগিতার চেয়ে মৌলিক গান দিয়েই নিজের ট্যালেন্ট দেখাতে চাই। ইতোমধ্যেই চারটি মৌলিক তৈরি হয়েছে। আরও কিছু গান যোগ করে ইউটিউবে ছাড়বো।’

 কথাগুলো বলছিলেন সময়ের জনপ্রিয় শিল্পী মাঈনুল ইসলাম নোবেল। যিনি ভারতের জি বাংলার সংগীত রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’র মঞ্চে বাংলাদেশে থেকে প্রতিযোগিতায় অংশ নিয়ে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। শুরু থেকে নোবেল বিভিন্ন জনপ্রিয় শিল্পীদের গাওয়া গান ‘কাভার সং’ হিসেবে মঞ্চে পরিবেশন করতেন।

আর তাই প্রতিযোগিতা থেকে বেরিয়ে নিজেই মৌলিক গানে জোর দিতে চান এ গায়ক। এর পাশাপাশি নোবেল জানান, তিনি ঢাকাতেই স্থায়ী হবেন। কলকাতা ব্যাপকভাবে পরিচিতি পেলেও কাজ ছাড়া সেখানে থাকার কোনো ইচ্ছে নেই তার।

নোবেল বলেন, অ্যালবামের ফরম্যাট থেকে আমরা এখন অনেক দূরে। ইউটিউবের জন্য গান নির্মাণ হচ্ছে। আমিও সেগুলো করছি। এছাড়া সিনেমায় গান করার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে ‘শান’ সিনেমার প্লেব্যাকের বিষয়টি চূড়ান্ত হয়েছে। এ সিনেমার টাইটেল গানটি আমি করবো। এছাড়া আরও সিনেমার প্লেব্যাকের জন্য কথাবার্তা চলছে।

প্রায় এক বছর ধরে চলা ‘সা রে গা মা পা’র চলতি আসরে নাকি তৃতীয় স্থান হয়েছেন নোবেল, এমন গুঞ্জনই চারদিকে। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। শুধু জানান, ২৮ জুলাই গ্র্যান্ড ফিনালে। তখনই সবাই জানতে পারবেন। এর আগে কিছুই জানাতে চাই না।

এদিকে, আগামী ১৯ জুলাই রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রী হলে জমকালো মিউজিক্যাল ইভেন্টের আয়োজনে বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় শিল্পীরা গাইবেন। যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে এটিএন ইভেন্টস ও সানগ্লো এন্টারটেইমেন্ট। সেখানেও নোবেল গান করবেন বলে জানা যায়।

Reneta

ছবি: সংগৃহিত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নোবেলপ্লেব্যাকমিউজিকলিড বিনোদনশানসা রে গা মা পা
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT