মোহাম্মদ নাসিমকে ফুলেল শ্রদ্ধা স্বেচ্ছাসেবক লীগের

স্বেচ্ছাসেবক লীগ নেতারা ও কর্মীরা মোহাম্মদ নাসিমের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন, সবাই মাস্ক পরিধান করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের শেষ বিদায়ে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে স্বেচ্ছাসেবক লীগ।
রোববার সকাল ১১টায় বনানী কবরস্থান জামে মসজিদে জানাজা শেষে ফুলেল শ্রদ্ধা জানালো আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন। এসময় স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
এই সময় নেতৃবৃন্দ বলেন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর ক্যাপ্টেন এম মনসুর আলী ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যার পর খুনীদের সাথে আপস না করার ফলে কেন্দ্রীয় কারাগারে জীবন দিতে হয়েছিল।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় নেতা তানভীর শাকিল জয়, দেবাশীষ বিশ্বাস, কাজী মোয়াজ্জেম হোসেন, ইন্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল, নাফিউল করিম নাফা, কৃষিবিদ মাহবুব হাসান,ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ এবং মহানগর উত্তর সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈমসহ অনেকে পুষ্পস্তবক অর্পণ করেন।






