ফুটবল

‘মোহাম্মদ আলী হতে পারতেন উইল স্মিথ’

বলছেন সাবেক ইংলিশ স্ট্রাইকার গ্যারি লিনেকার

উইল স্মিথের সঙ্গে মোহাম্মদ আলীর চরিত্রে অভিনয়ের জন্য আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

উইল স্মিথের সঙ্গে মোহাম্মদ আলীর চরিত্রে অভিনয়ের জন্য আলোচনা করছে দুই অভিনেতা, একটি ছবি যেখানে তারা কথোপকথন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডলবি থিয়েটারে অস্কারের ৯৪তম আসরের সঞ্চালক ক্রিস রককে চড় মেরে আলোচনার জন্ম দিয়েছেন উইল স্মিথ। সেই চড়ের পক্ষে-বিপক্ষেও চলছে নানা বিতর্ক। সেই স্রোতে গা ভাসিয়েছেন সাবেক ইংলিশ স্ট্রাইকার গ্যারি লিনেকারও।

টটেনহ্যাম ও লেস্টার সিটির সাবেক এই ফুটবলার মনে করেন, ‘কিং রিচার্ড’ ছবির অভিনেতা স্মিথ চাইলে মোহাম্মদ আলীর জীবন নির্ভর সিনেমায় অভিনয় করতে পারতেন।

টুইটারে এক পোস্টে রসিকতা করে গ্যারি লেখেন, ‘মোহাম্মদ আলীর চরিত্রে অভিনয় করতে পারতেন উইল স্মিথ।’

গ্যারি লিনেকারের সেই পোস্টও সাড়া ফেলেছে। পোস্টটিতে ইতোমধ্যে লাইক একচল্লিশ হাজারের কোটা ছাড়িয়েছে। রি-টুইট করা হয়েছে দুই হাজার ছয়’শ বারের বেশি।

অস্কারের মঞ্চে সঞ্চালকের দায়িত্বে ছিলেন আমেরিকান কমেডিয়ান ক্রিস রক। পুরস্কার বিতরণের আগে তিনি স্মিথ ও তার স্ত্রীকে নিয়ে রসিকতা করছিলেন। কিন্তু তা মানতে পারেননি জাডা।

নিজের আসন থেকে উঠে গিয়ে কষে চড় মারেন ক্রিসের মুখে। পরে নিজের জায়গায় ফিরে এসে বাজে ভাষা ছুড়ে সতর্ক করেন সঞ্চালককে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরে পুরস্কার নিতে গিয়ে একাডেমি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ এবং সহকর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন সেরা পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা।

বিষয়:অস্কার উইল স্মিথ কিং রিচার্ড ক্রিস রক টটেনহ্যাম মোহাম্মদ আলী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…