টানা তিনবারের হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিলেন বক্সিংয়ের কিংবদন্তি মোহাম্মদ আলী। রিংয়ের লড়াইয়ে বহু প্রতিদ্বন্দ্বিকে গুড়িয়ে দিয়ে অপরাজিত থেকেছেন।
১৯৬০ সালে রোম অলিম্পিকসে লাইট-হেভিওয়েট শ্রেণীতে স্বর্ণপদক জয়ের মাধ্যমে প্রথম খ্যাতির শিখরে উঠেন আলী। ‘দ্য গ্রেটেস্ট’ উপাধি পাওয়া মোহাম্মদ আলী ১৯৮১ সালে অবসর নেন। ততদিনে অংশ নেয়া ৬১টি লড়াইয়ের ৫৬টিই জিতেছেন তিনি। এরমধ্যে ১৯৬৪ থেকে ১৯৬৭, ১৯৭৪ থেকে ১৯৭৮ ও ১৯৭৮ থেকে ১৯৮০ সাল পর্যন্ত তিনি বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিলেন।
বারবার প্রাণপণ লড়াই করে মৃত্যুতে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফিরে এসেছেন। কিন্তু ৩২ বছর ধরে পারকিনসন্স রোগে ভোগা কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী জীবনের রিংয়ে হেরে গেলেন। শনিবার ৭৪ বছর বয়সে চির বিদায় নিয়েছেন তিনি।
ভিডিওতে দেখুন মোহাম্মদ আলীর সেরা দশটি লড়াই :







