চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজ-শরিফুলে স্বস্তিতে টাইগাররা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আফগানিস্তানের বিপক্ষে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ। ১৫ ওভার পর্যন্ত আফগানদের সংগ্রহ ২ উইকেটে ৫৬ রান। রহমত শাহ ২৩ ও খানিক আগে ক্রিজে নামা অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি রানের খাতা না খুলে অপরাজিত আছেন।

প্রথম ওভারে মোস্তাফিজুর রহমান ছিলেন খানিকটা নড়বড়ে। খরচ করেছিলেন ৭ রান। তবে নিজের দ্বিতীয় ওভারেই তিনি দলকে এনে দেন ব্রেক থ্রু।

৭ রান করা আফগান ওপেনার রহমতউল্লাহ গুরবাজ ডাউন দ্য উইকেটে এসে মেরেছিলেন। বল অনেক উঁচুতে উঠে যাওয়ার পর মিড অনে থাকা তামিম ইকবালের হাতে জমা পড়ে।

মোস্তাফিজের পর উইকেটের দেখা পেয়েই গিয়েছিলেন তাসকিন আহমেদ। তার করা দারুণ শর্ট বলে বাজেভাবে পুল করেছিলেন ইব্রাহিম জাদরান। কিন্তু ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে মাহমুদউল্লাহ রিয়াদ সহজ ক্যাচ ছেড়ে দেন। ৩ রানে জীবন পাওয়া ইব্রাহিম পরে তাসকিনের উপর চড়াও হন। তার করা চতুর্থ ওভারের চতুর্থ বলে ছক্কা ও পঞ্চম বলে মারেন চার।

প্রথম ওভারে সাকিব আল হাসান পেয়েছিলেন মেইডেন। দ্বিতীয় ওভারে চার রানের বেশি দেননি। তবে তার তৃতীয় ওভারে দুটি চার মারেন রহমত।

দলীয় ১৮ রানেই পড়তে পারতো সফরকারীদের দ্বিতীয় উইকেট। সেটি পড়েছে ৫৬ রানের মাথায়। প্রথম দুই ওভারে কেবল ২ রান দিয়ে মিতব্যয়ী বল করতে থাকা শরিফুল ইসলাম তৃতীয় ওভারেই পান উইকেট।

Reneta

ইব্রাহিম পাওয়া জীবনটাকে খুব লম্বা করতে পারেননি ইব্রাহিম। তিনি ১৯ রান করে শরিফুলের বলে স্লিপে অভিষিক্ত ইয়াসির আলী রাব্বির হাতে ধরা পড়েন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াসিরবাংলাদেশমোস্তাফিজলিড স্পোর্টসশরিফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্দান্ত ভোজিনহা, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ

জুলাই ৪, ২০২৬

‘আমরা শিল্পী সমিতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই’

জুলাই ৪, ২০২৬

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

জুলাই ৪, ২০২৬

মেসির ২০তম বিশ্বকাপ গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

টাইব্রেকারে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে মিশরের ইতিহাস

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT