ক্রিকেট

মোস্তাফিজ নেই, শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দুই ক্রিকেটার ট্রফি হাতে নিয়ে পুরস্কার বিতরণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ক্রিকেটার একটি পুরস্কার ট্রফি হাতে নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, পেছনে ব্যানার ও দর্শক।. Channel i News – চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে তামিম ইকবালের বাংলাদেশ। স্বাগতিক অধিনায়ক ব্রেন্ডন টেলর ২০০তম ওয়ানডে খেলতে নেমেছেন।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে আইসিসি ওয়ানডে লিগের ম্যাচটিতে কয়েন ভাগ্যে জিতলে শুরুতে ব্যাটিংই নিতেন বলে টস পরবর্তী মন্তব্যে জানান তামিম।

প্রস্তুতি ম্যাচে চোট পাওয়া বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে এই ম্যাচে পাচ্ছে না বাংলাদেশ। পারিবারিক কারণে দেশে ফিরে আসা মুশফিকুর রহিম আগে থেকেই নেই। স্বস্তির খবর থাকছেন সাকিব আল হাসান।

সিরিজের পরের দুই ওয়ানডে ১৮ ও ২০ জুলাই। সব খেলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, ওহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলম।

বিষয়:তামিমবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজমোস্তাফিজলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…