চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজ খেলবেন ‘এ’ দলে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ২৫, জুন ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

উইন্ডিজ সফরে যাওয়া টেস্ট দল পৌঁছেছে অ্যান্টিগায়। স্যার ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট গ্রাউন্ডে মঙ্গলবার অনুশীলনে নামবেন তামিম-মুশফিকরা। মোসাদ্দেক-সৌম্যদের ‘এ’ দল সেখানে চট্টগ্রামে চারদিনের ম্যাচ খেলতে নামার অপেক্ষায়। মিরপুরেও বেড়েছে ক্রিকেটারদের আনাগোনা। ইনজুরিতে দলের বাইরে থাকা মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ শুরু করেছেন ফেরার লড়াই।

আইপিএল থেকে পায়ের আঙুলে চোট নিয়ে ফেরা মোস্তাফিজ খেলতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে। উইন্ডিজ সফরের টেস্ট দল থেকেও ছিটকে গেছেন। ওয়ানডে সিরিজের আগে পুরোপুরি ফিট হওয়ার মিশনে থাকা বাঁহাতি পেসার সোমবার হাতে নিয়েছেন বল।

একাডেমি মাঠের নেটে ছোট রানআপে বল করেছেন মোস্তাফিজ। বৃষ্টির বাগড়ায় অবশ্য বোলিং সেশন লম্বা হয়নি। বিসিবির মেডিকেল বিভাগ আশা করছে ওয়ানডে সিরিজের আগেই পুরোপুরি সেরে উঠবেন ফিজ।

Banglabid

বিসিবিতে আলাপ প্রত্যাশিত উন্নতি হলে কক্সবাজারে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচে নামতে পারেন মোস্তাফিজ। উইন্ডিজ সফরের আগে এ বাঁহাতি পেসারের জন্য যেটি হতে পারে ম্যাচ-প্রস্তুতির দারুণ এক উপলক্ষ।

আরেক পেসার তাসকিন অবশ্য বোলিং শুরু করতে পারেননি। আরও সপ্তাহখানেক জিম করেই কাটতে হবে এ ডানহাতি পেসারকে। কোমরের চোট বেশ ভুগিয়েছে তাসকিনকে। বিছানা থেকেই উঠতে পারছিলেন না। ইনজেকশন পুশ করার পর এখন ব্যথামুক্ত। জানালেন, ২ জুলাই থেকে শুরু করবেন বোলিং অনুশীলন।

অন্যদিকে ‘এ’ দলের ওয়ানডে সিরিজের জন্য নির্বাচকদের বিবেচনায় থাকা পেসার আল-আমিন হোসেন এইচপি স্কোয়াডের সঙ্গে অনুশীলন শুরু করেছেন। ২০১৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর বিসিবির অধীনে কোনো স্কোয়াডেই ছিলেন না এ ডানহাতি পেসার। প্রতীক্ষার অবসান ঘটতে পারে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে।

Reneta

নড়াইলে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরা মাশরাফী বিন মোর্ত্তজা সোমবার দুপুরে রানিং করতে এসেছিলেন হোম অব ক্রিকেটে। বৃষ্টির বাগড়ায় অবশ্য মাঠেই নামতে পারেননি। সংবাদকর্মীদের সঙ্গে আড্ডাতেই কাটিয়েছেন সময়। আড্ডার বৃহৎ অংশজুড়ে ছিল ফুটবল বিশ্বকাপ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোস্তাফিজুর রহমানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দায়-দায়িত্ব যেনো শুধু প্রধানমন্ত্রীর!

পরবর্তী

দুই শিশুর কান্নায় ভিজল বিচারক, আইনজীবীর চোখ

পরবর্তী
হাইকোর্ট

দুই শিশুর কান্নায় ভিজল বিচারক, আইনজীবীর চোখ

‘বায়োস্কোপ’ হয়ে এবার রিজুর ‘মাটির প্রাণ’

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT