চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের হাতে মাশরাফির ‘১০০’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ০১, জুন ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ উইকেট শিকার থেকে এক উইকেট দূরে ছিলেন মাশরাফি বিন মর্তুজা। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই সেই মাইলফলকে পৌঁছালেন ইংলিশ ওপেনার জ্যাসন রয়কে (১) ফিরিয়ে। অধিনায়কের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে মোস্তাফিজের হাতে ধরা পড়েন রয়।

এই পেসারের অফকাটার পেছন দিয়ে মারার চেষ্টা করেছিলেন রয়। বল ব্যাটের ভেতরের দিকের কানায় লেগে চলে যায় স্কয়ার লেগে ৩০ গজ বৃত্তের ওপর দাঁড়ানো মোস্তাফিজের কাছাকাছি। সার্কেল পেরিয়ে যেতে থাকা বল হাওয়ায় ভেসে দুর্দান্তভাবে হাতে জমিয়ে মাটিতে লুটিয়ে পড়েন মোস্তাফিজ।

বিদেশের মাটিতে ১০০ উইকেট শিকারে মাশরাফির লেগেছে ৮৫ ম্যাচ। টাইগার অধিনায়কের পেছনেই আছেন সাকিব আল হাসান। এ বাঁহাতি স্পিনারের ৮২ ম্যাচে উইকেট ৮৭টি। আরেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের ৭৪ ম্যাচে ৮৫ উইকেট। বিদেশের মাটিতে পঞ্চাশের বেশি উইকেট পাওয়া অপর বোলার মোহাম্মদ রফিক। ৭৯ ম্যাচে নিয়েছেন ৬৫ উইকেট। বাংলাদেশের আর কোনও বোলারের পঞ্চাশ কিংবা তার বেশি উইকেট নেই।

ওয়ানডে ফরম্যাটে সবমিলে মাশরাফির উইকেট সবচেয়ে বেশি। ১৭৩ ম্যাচে ২২৯ উইকেট এ পেসারের। সমান ম্যাচে সাকিবের উইকেট ২২৪। দু’শ উইকেট পেরোনো তৃতীয় বোলার আব্দুর রাজ্জাক। ১৫৩ ম্যাচে ২০৭ উইকেট এ স্পিনারের।

ট্যাগ: বাংলাদেশ-ইংল্যান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাংকে লাখ টাকা থাকলে ৮০০ টাকা আবগারি শুল্ক

পরবর্তী

প্রস্তাবিত বাজেট নিয়ে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া

পরবর্তী
ফাইল ছবি

প্রস্তাবিত বাজেট নিয়ে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া

আরেকটি লুটপাটের বাজেট দিয়েছে অবৈধ সরকার: খালেদা জিয়া

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের চার বেসরকারি ব্যাংক নতুন শাখা খুলেও ১৩ হাজার কর্মী ছাঁটাই করেছে

আগস্ট ২৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

আগস্ট ২৭, ২০২৬

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT