মোস্তাফিজের পর মেহেদীর জোড়া ধাক্কা

ক্রিকেট মাঠে বাংলাদেশি ক্রিকেটার মেহেদী বোলিং করছেন, ব্যাটসম্যানের ধাক্কা।. Channel i News – চ্যানেল আই নিউজ
নিউজিল্যান্ডকে ২৭২ রানের লক্ষ্যের পেছনে ছুটতে নামিয়ে ঝটপট তিন উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। মোস্তাফিজের পর মেহেদী হাসানের জোড়া ধাক্কায় কিউইদের উপর চেপে বসছে টাইগাররা।
ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেটে ৬৬ রান তুলেছে স্বাগতিক নিউজিল্যান্ড।
মারমুখী হয়ে ওঠা মার্টিন গাপটিলকে কাটারে ক্যাচ দিতে বাধ্য করে নিজেই তালুবন্দী করে প্রথম সাফল্য আনেন মোস্তাফিজুর রহমান। ৩ চার এক ছয়ে ২৪ বলে ২০ করে ফেরেন কিউই ওপেনার।
আরেক ওপেনার হেনরি নিকোলসকে (১৩) বোল্ড করেন মেহেদী হাসান। তরুণ অফস্পিনার চারে নামা উইল ইয়ংকেও (১) সাজঘরের পথ দেখিয়েছেন বোল্ড করে।
শুরুতে তামিম ইকবালের ১০৮ বলে ৭৮ ও মোহাম্মদ মিঠুনের ৫৭ বলে অপরাজিত ৭৩ রানে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭১ রান জমিয়েছে বাংলাদেশ।






