চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজকে ‘যত্নশীল’ থাকতে বলেছেন ওয়ালশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে গেছেন মোস্তাফিজুর রহমান। মুম্বাই ইন্ডিয়ান্সের ডেরায় থাকা এ বাঁহাতি পেসারকে নিজের প্রতি যত্নশীল থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

মুম্বাই যাওয়ার আগে কিংবদন্তি সাবেক পেসার ওয়ালশের সঙ্গে দেখা করেছিলেন মোস্তাফিজ। বৃহস্পতিবার মিরপুরে সংবাদমাধ্যমকে সেটি নিয়ে বললেন ওয়ালশ, ‘আমি তাকে বলেছি নিজের প্রতি যত্নবান থাকতে। নিজেকে আরেকটু গতিশীল রাখতে। যত ফিট থাকতে পারবে, ততই ভাল করবে।’

কাঁধের অস্ত্রোপচারের পর চেনাছন্দে পাওয়া যাচ্ছিল না মোস্তাফিজকে। সম্প্রতি ফিরে পেতে শুরু করেছেন নিজেকে। ওয়ালশ মনে করেনে আপনছন্দ ফিরে পেতে আরও সময় লাগবে ফিজের।

Banglabid

‘সে উন্নতি করছে। যে ধরনের ইনজুরি বা সার্জারি ছিল, তাতে সেরাটা বেরিয়ে আসতে আরও সময় লাগবে। পুরোপুরি নিরাময় হতেও সময় লাগে। তাকে এখনও যত্নে রাখতে হবে। আস্তে আস্তে পুর্ণ উদ্যোম ফিরে পাবে। ভাল উন্নতির মধ্যে আছে। পুরোপুরি ফিট থাকা মানে ফিজ সেরা বোলার। সে একজন বিরল প্রতিভা। এখন তার দরকার ফিট হয়ে নিজেকে আরও শক্তিশালী করা।’

২০১৬ সালে আইপিএলে নিজের প্রথম আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সবগুলো ম্যাচ খেলেছিলেন মোস্তাফিজ। পেয়েছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। টানা ম্যাচ খেলার প্রভাব পড়েছিল কাঁধে। পরে সাসেক্সের হয়ে কাউন্টি খেলতে গিয়ে কাঁধের চোটে পড়ে খেলার বাইরেই চলে যান।

অস্ত্রোপচারের ৬ মাস পর ফেরেন আন্তর্জাতিক ক্রিকেট। অস্ত্রোপচারের ধকল কাটিয়ে উঠলেও সেরা ফর্মে এখনও ফিরতে পারেননি টাইগারদের তরুণ তারকা। তবে বল হাতে মাঝে মধ্যেই চেনারূপে ফেরার মত ঝলক দেখিয়ে চলেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোর্টনি ওয়ালশমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

দাগি আসামিদের সাথে একই জেলে সালমান

পরবর্তী

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আরো প্রচারণা এবং চাপ দরকার: অ্যামনেস্টি

পরবর্তী

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আরো প্রচারণা এবং চাপ দরকার: অ্যামনেস্টি

রাজীব হোসেন

রাজীবের হাত বিচ্ছিন্নের ঘটনায় ২ বাস চালক রিমান্ডে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT