স্পোর্টস

মোস্তাফিজকে ছাড়াই প্রথম ওয়ানডেতে বাংলাদেশ

মোস্তাফিজকে ছাড়াই প্রথম ওয়ানডেতে বাংলাদেশ

টেস্ট সিরিজে বোলারদের ধূসর প্রদর্শনীর মাঝে মোস্তাফিজ ছিলেন খানিকটা ব্যতিক্রম। সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডের কঠিন পরীক্ষায় নামার আগে সেই মোস্তাফিজকেও হারিয়ে বড় ধাক্কাই খেল বাংলাদেশ। পা মচকে যাওয়ায় প্রথম ওয়ানডেতে খেলা হচ্ছে না ফিজের। সিরিজের বাকি দুই ওয়ানডেতে বাঁহাতি পেসারকে পাওয়া নিয়েও আছে শঙ্কা।

প্রথম ওয়ানডেতে কাটার মাস্টারের না খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন টাইগার দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু।



কিম্বার্লিতে রোববার বাংলাদেশ সময় দুপুর দুটায় প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের বিপক্ষে নামবে বাংলাদেশ। বোলিং আক্রমণের অন্যতম সদস্য মোস্তাফিজুর রহমান তার আগেরদিন অনুশীলনে ফুটবল খেলতে যেয়ে পা মচকে ফেলেছেন।

বিষয়:মোস্তাফিজুর রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…