চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোশাররফ ভাইয়ের সঙ্গে বড় পরিসরে কাজের পরিকল্পনা আছে: জীবন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২১
বিনোদন
A A

মোশাররফ করিম ও নির্মাতা শরাফ আহমেদ জীবনের রসায়নটা বেশ চমৎকার। তার প্রমাণ জীবনের নির্দেশনায় মোশাররফ করিম অভিনীত ‘চৌধুরী সাহেবের ফ্রি অফার’, ‘সিরিয়াস একটি কথা আছে’, ‘সিরিয়াস কথার পরের কথা’ মতো জনপ্রিয় নাটকগুলো।

এছাড়া জীবনের পরিচালনায় নাম্বার ওয়ান চা ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের দুটি বিজ্ঞাপনে কাজ করেন এ অভিনেতা।

দীর্ঘদিন পর ফের একসঙ্গে কাজ করলেন মোশাররফ করিম ও শরাফ আহমেদ জীবন। তবে এবার জীবনের নির্দেশনায় নাটক বা বিজ্ঞাপন করেননি দাপুটে এ অভিনেতা। পরস্পর সহশিল্পী হয়ে ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাসের পরিচালনায় ব্র্যাক ব্যাংকের বিজ্ঞাপনে অংশ নিলেন তারা।

সোমবার এফডিসিতে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। প্রচার হতে পারে চলতি মাস থেকেই।

সর্বশেষ জীবনের পরিচালনায় ২০১৯ সালে ওয়েব ফিল্ম ‘লাগেজ’-এ কাজ করেছিলেন মোশাররফ করিম। তবে সহশিল্পী হিসেবে তাদের ব্রাকের বিজ্ঞাপনে তাদের প্রথম একসঙ্গে কাজ নয়।

জীবন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ফিফটি ফিফটি’ ও ‘সিরিয়াস একটি কথা আছে’ এই দুটো নাটকের ছোট দৃশ্যে মোশাররফ ভাইয়ের সঙ্গে সহশিল্পী হিসেবে কাজ করেছি।

Reneta

তিনি বলেন, আমার রসায়ন বেশ চমৎকার। শুটিংয়ের সময় মনে হয় না যে চাপ নিয়ে শুটিং করছি। মোশাররফ ভাইকে নিয়ে যখন পরিচালনা করি, তার থেকে শেখার চেষ্টা করি। সহশিল্পী হিসেবে কাজ করছি তখনও তার থেকে শেখার চেষ্টা করি।

শরাফ আহমেদ জীবন বলেন, শিগগির আমার পরিচালনায় আবার মোশাররফ করিম ভাই কাজ করবেন। কথাবার্তা হয়ে আছে। শুরুতে ওয়েবের জন্য একটি কাজ করবো। ভবিষ্যতে ভাইয়ের সঙ্গে আরও বড় পরিসরে কাজের পরিকল্পনা চলছে। যেহেতু আমাদের বোঝাপড়া চমৎকার তাই আগামীর কাজগুলোও চমৎকার হবে বলে আশা রাখছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনম বিশ্বাসনাটকবিজ্ঞাপনব্র্যাক ব্যাংকমোশাররফ করিমলাগেজলিড বিনোদনশরাফ আহমেদ জীবনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে আবার গুলি

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইএসজি দক্ষতা উন্নয়নে কাজ করছে ব্র্যাক ইউনিভার্সিটি ও সুইসকন্ট্যাক্ট

মে ৫, ২০২৬

৮০ সেকেন্ডের আগুন!

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ পুলিশ কর্মকর্তার বদলি

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দারাজের ৫.৫ ঈদ সেল শুরু, থাকছে ৮০% পর্যন্ত ছাড় ও গরু-ছাগল জেতার সুযোগ

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT