তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের মৃত্যু নিশ্চিত করে মোল্লা আখতার মানসুরকে নতুন নেতা নির্বাচিত করেছে তালেবান।
তালেবানের টুইটার অ্যাকাউন্টে মোল্লা ওমরের মৃত্যুর কথা নিশ্চিত করলেও কবে এবং কোথায় ওমরের মৃত্যু হয়েছে এ সম্পর্কে কিছুই বলা হয়নি।
নতুন তালেবান নেতা মোল্লা মানসুর দলটির গুরুতপূর্ণ দায়িত্ব আগে থেকেই পালন করছিলেন। আমেরিকার আফগানিস্তান আক্রমণের আগে মানসুর কান্দাহারের গভর্নর ছিলেন।
তালেবান সরকারের বিমান মন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি। কান্দাহার তালেবান আদর্শের জন্মভূমি আর এখানে গোয়েন্দা অভিযানে দক্ষ হওয়ায় তাকে সহজেই মোল্লা ওমরের স্থলাভিষিক্ত করা হয়েছে।







