ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দলীয় নেতা-কর্মীসহ সকলকে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার দুপুরে এক টুইট বার্তায় তিনি এ আহ্বান জানান।

টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ সবাইকে এ দুর্যোগ মোকাবেলার শক্তি দিন।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার নির্দেশ মোতাবেক দলের নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। নিজেরা (নেতাকর্মীরা) সতর্ক থেকে সর্বসাধারণের পাশে দাঁড়াতে হবে।







