চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে সজল-প্রভা-মিশুর ‘দোস্ত দুশমন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ২৫, মে ২০১৯
বিনোদন
A A

প্রেম, পারিবারিক গল্প, কমেডি নির্ভর গতানুগতিক গল্পের বাইরে দেশের ঐতিহ্যবাহী মোরগ লড়াই নিয়ে নির্মিত হলো ঈদের বিশেষ টেলিফিল্ম ‘দোস্ত দুশমন’। জনপ্রিয় অনলাইন কনটেন্ট প্ল্যাটফর্ম বঙ্গের প্রযোজনায় এটি নির্মাণ করেছেন সহিদ উন নবী।

নির্মাতার ভাষ্য, এ গল্প নিয়ে কাজ করতে তার স্টাডি করতে হয়েছে। তার দাবী, তিনিই প্রথম মোরগ লড়াইয়ের ঐহিত্যকে টিভি পর্দায় তুলে আনছেন। নির্মাতা নবী মনে করেন, এ নাটকের মাধ্যমে দর্শক মোড়গ লড়াই সম্পর্কে জানতে পারবেন।

‘দোস্ত দুশমন’ টেলিফিল্মটির মূল গল্প নির্মাতা সহিদ উন নবীর। যৌথভাবে চিত্রনাট্য করেছেন শিহাব মাছুম ও নবী নিজেই। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সজল, মিশু সাব্বির, প্রভা, মনিরা মিঠু, শহীদুল আলম সাচ্চু, মিলন ভট্ট। জানা যায়, আসন্ন ঈদে একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে এটি।

নির্মাতা সহিদ উন নবী বলেন, দুই বছর আগে এ গল্পটি মাথায় আসে। এরপর বিভিন্নভাবে মোরগ লড়াই তথ্য সংগ্রহ করে চিত্রনাট্য সাজাই। তিনি বলেন, রাজধানীর বসিলায় ৫ তলা একটি বাড়িতে ২০ বছর ধরে লড়াইয়ের অংশ নেয়া মোরগ পালেন এক ব্যক্তি। এই মোরগগুলো বিভিন্ন জেলায় মোরগ লড়াইয়ে অংশ নেয়।

সেখান থেকে ৪০ টি মোরগ এনে শুটিং করেছেন নির্মাতা নবী। বললেন, সবকিছু রিয়েলিস্টিকভাবে তুলে ধরেছি। ‘দোস্ত দুশমন’ টেলিফিল্মের মূল গল্পটা এই মোরগ লড়াই নিয়ে। সজল-মিশু দুজনার গলায় গলায় বন্ধুত্ব একটা সময় ভেঙে যায়। মোরগ লড়াইয়ের মাধ্যমে আবার তাদের বন্ধুত্বের সম্পর্ক নতুন মোড় নেয়।

সূত্রাপুর, বসিলা, গেণ্ডারিয়ার, লালবাগ বিভিন্ন লোকেশনে নাটকটি শুটিং হয়েছে বলে জানান নির্মাতা নবী। তিনি বলেন, ভালো কনটেন্টের দিকে না ছুটে এখন ভিউয়ের পিছনে ছুটছে বেশিরভাগই। কিন্তু আমরা ভুলেই যাচ্ছি কনটেন্ট ভালো হলে ভিউ এমনিতেই হবে। কনটেন্ট ভালো হবে যদি গল্প ভালো হয়। সেটা দর্শক ‘দোস্ত দুশমন’-এর মাধ্যমে বুঝতে পারবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেলিফিল্মনাটকপ্রভাবঙ্গমনিরা মিঠুমিশু সাব্বিরশহীদুল আলম সাচ্চুসজল
শেয়ারTweetPin

সর্বশেষ

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT