আন্তর্জাতিক

মোমবাতি জ্বালিয়ে করোনা বিরোধি লড়াইয়ে ভারতবাসীর সংহতি

নগরীর অ্যাপার্টমেন্ট ভবনে রাতের আলো ও বাতি জ্বলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নগরীর উচ্চতর অ্যাপার্টমেন্ট ভবনে রাতের সময় আলো জ্বলছে, শহরের আলোকসজ্জা ও জীবনযাত্রার চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের অন্ধকার দূর করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে দেশজুড়ে আলো নিভিয়ে মোমবাতি প্রজ্বলন করেছে ভারতবাসী।

রোববার রাত ৯টা থেকে ৯টা ৯ মিনিট পর্যন্ত বাড়ির বারান্দা, ব্যালকনিতে দাঁড়িয়ে মোমবাতি জ্বালিয়ে করোনার বিরুদ্ধে লড়াই করার প্রত্যয় ব্যক্ত করেছে জনগণ।

এনডিটিভি বলছে, শুধু মোমবাতিই নয়, এসময় বাজি ফুটিয়ে, হর্ন বাজিয়ে ও ঘণ্টা বাজিয়ে দেশের শক্তি প্রদর্শনের বার্তা দিয়ে চিৎকার করতে দেখা যায় সাধারণ মানুষকে।

সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করা রাজনীতিবিদদের মধ্যে প্রথম আসেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু।

টুইটে তিনি লেখেন, নরেন্দ্র মোদিজির ডাকে সাড়া দিয়ে, আমার নাগরিকদের সঙ্গে আমিও মোমবাতি, প্রদীপ জ্বালিয়েছি, এবং করোনা ভাইরাসকে পরাস্ত করতে আমাদের দায়িত্ব পালনের বার্ত  দিয়েছি।

নিজেদের বাড়িতে মোমবাতি, প্রদীপ জ্বালানোর ছবি পোস্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি জেপি নাড্ডা।

নিজের বাড়ির বাইরে আলো জ্বালান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাডু, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরোধের পর থেকেই রাজ্য বিদ্যুৎ দফতরের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে প়ড়ে কারণ, এত মানুষ বাড়ির আলো নিভিয়ে দিলে, বিদ্যুৎ সরবরাহের সমস্যা হতে পারে। ফলে সেখানে ওভারলোড হতে পারে।

তবে কেন্দ্রীয়মন্ত্রী বলেছেন, শেষ পর্যন্ত যে কোনো রকম অঘটন ঘটেনি

ভারতজুড়ে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩,৫৮৮ জন, মৃতের সংখ্যা ৯৯। ভারতজুড়ে যাতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য ২৫ মার্চ থেকে লকডাউন ঘোষণা করা হয় ভারতে।

বিষয়:করোনাভাইরাস ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…