চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোবাইল কোর্টে শিশুদের দণ্ড অবৈধ ঘোষণার রায় স্থগিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২০
- সেমি লিড, আদালত
A A

মোবাইল কোর্টের মাধ্যমে শিশুদের দণ্ড দেয়া অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করা হয়েছে।

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তাহমিনা পলি।

আজকের আদেশের বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন: ‘হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। তবে এ আদেশের ফলে ৬ থেকে ১২ বছর বয়সী শিশুরা ক্ষতিগ্রস্ত হবে না। কেননা, শিশু আইনে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।’

এর আগে গত ১১ মার্চ বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো: মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মোবাইল কোর্টের মাধ্যমে শিশুদের দণ্ড দেয়া অবৈধ ঘোষণা করে রায় দেন।

আদালত তার রায়ের পর্যবেক্ষণে বলেন: মোবাইল কোর্টে শিশুদের দণ্ড দেয়ার মাধ্যমে একটা সমান্তরাল (প্যারালাল) বিচার ব্যবস্থা তৈরি করে ফেলা হয়েছে। যেটা সংবিধান পরিপন্থী। আর ১২১ শিশুকে দেয়া মোবাইল কোর্টের ওই দণ্ড কেবল বেআইনিই নয় প্রকারন্তে অমানবিক সিদ্ধান্ত।

Reneta

আদালত রায়ে আরও বলেন: শিশুদের দেয়া ওই দণ্ড অবৈধ ও বাতিল ঘোষণার ফলে শিশুদের আগামী জীবনে দণ্ডের কোনো প্রভাব পড়ার সুযোগ রইল না। আইনের চোখে তারা নিষ্পাপ।

এর আগে ‘আইনে মানা, তবু ১২১ শিশুর দণ্ড’ শিরোনামে পত্রিকার প্রকাশিত একটি প্রতিবেদন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো: মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের নজরে আনেন চিলড্রেন’স চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল হালিম ও আইনজীবী ইশরাত হাসান।

এরপর এই হাইকোর্ট বেঞ্চ এবিষয়ে স্বতঃপ্রণোদিত রুল জারির পাশাপাশি আদেশে দেন। আদালত তার আদেশে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্টের) দেওয়া দণ্ডে শিশু উন্নয়ন কেন্দ্রে অন্তরীণ ১২১ শিশুর মধ্যে ১২ বছরের কম বয়সী শিশুদের অবিলম্বে মুক্তির নির্দেশ দেন।

এছাড়া ১২ থেকে ১৮ বছর পর্যন্ত বয়সী শিশুদের সংশ্লিষ্ট শিশু আদালতের সন্তুষ্টি সাপেক্ষে জামিনে মুক্তির নির্দেশ দেয়া হয়। উচ্চ আদালতের ওই নির্দেশের পরই গত ১১ নভেম্বর ১২ বছরের কম বয়সী শিশুদের মুক্তি দেওয়া হয়। পরবর্তীতে ১২ থেকে ১৮ বছর বয়সের মধ্যে থাকা অন্তরীণ শিশুদের জামিন দিয়ে মুক্ত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোবাইল কোর্টসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT