৩৭ রানে দুই টপঅর্ডার ব্যাটারকে হারালেও ব্যাটিং অর্ডারে লঙ্কানদের চাপ অনুভব করতে দেননি কুশল মেন্ডিস। সাদিরা সামারাবিক্রমাকে সঙ্গী করে তুলে নিয়েছেন ঝড়ো ফিফটি। দুই ব্যাটারের অনবদ্য ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে ছুটছে লঙ্কানরা।
১২ ওভারে রিশাদ হোসেনের ওপর ঝড় তোলেন মেন্ডিস। দুটি ছক্কা ও একটি চারে হাঁকিয়ে পূর্ণ করেন ফিফটি। মেন্ডিসের ২৮ বলে ফিফটি পূর্ণ করা ইনিংসে ছিল পাঁচটি চার ও তিনটি ছক্কার মার।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে লঙ্কানদের ব্যাটে পাঠান বাংলাদেশ অধিনায়ক শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৩ রান। কুশল মেন্ডিস ৩০ বলে ৫২ রানে এবং সাদিরা সামারাবিক্রমা ৩২ বলে ৪০ রানে ক্রিজে আছেন। দু’ব্যাটার এখন পর্যন্ত তুলেছেন ৫২ বলে ৮৭ রান।








