চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়ে ও নাতি কর্তৃক মারধর: বৃদ্ধ মা-বাবার আশ্রয় হলো হাসপাতালে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ১২, মে ২০২০
- সেমি লিড, জনপদ, সুনামগঞ্জ
A A

অনেক ধরনের নির্যাতনের কথা শোনা গেলেও সন্তান কর্তৃক মা-বাবাকে নির্যাতনের ঘটনা খুব একটা শোনা যায় না। কিন্তু সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ঘটেছে এমনই নির্মম ঘটনা। মৃত্যুর পথে থাকা বৃদ্ধ বাবা ও মাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে হাসপাতালে পাঠিয়েছে মেয়ে ও নাতিরা।

শেষ সম্বল বসত-ভিটা বিক্রি করে নিজের সমস্ত পুঁজির টাকা নিজের মেয়ের হাতে তুলে দিয়েও রক্ষা পেলেন না আব্দুল আহাদ (৮৫) ও তার স্ত্রী দিলবাহার (৭৫)। আহত অবস্থায় বর্তমানে তাদের আশ্রয় হয়েছে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

রোববার রাত ৮টায় তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নের লোহাচুড়া শান্তিপুর গ্রামে ঘটেছে এমন নির্মম ঘটনা।

বালিজুড়ি ইউনিয়নের লোহাচুড়া শান্তিপুর গ্রামের বাসিন্দারা জানান, বৃদ্ধ আব্দুল আহাদের দুই ছেলে তাদের রেখে অন্যত্র কাজ করে জীবনযাপন করেন। ফলে বৃদ্ধ মা-বাবা লোহাচুড়া গ্রামের ৩শতক জায়গায় বসবাস করে আসছিলেন। যাদুকাটা নদীতে বালু-পাথরের নৌকায় লোড-আনলোডের কাজ করে যে টাকা আয় হতো তা দিয়েই চলছিল কোনো রকমে বৃদ্ধ দম্পতির। এ অবস্থায় বৃদ্ধের ৩শতক বসতভিটার উপর নজর পড়ে মেয়ে শফিকুন নাহার বেগমের।

দুই বছর আগে শফিকুন নাহার বেগম তার বৃদ্ধ বাবাকে নানাভাবে বুঝিয়ে ৩শতক জমি বিক্রি করার ব্যবস্থা করেন। এরপর ৭০হাজার টাকাসহ মা-বাবাকে তার স্বামীর বাড়িতে আজীবন লালন পালনের শর্তে নিয়ে যান। কিন্তু সম্প্রতি বৃদ্ধ আব্দুল আহাদ কোনো রকম আয়-রোজগার করতে না পারায় প্রায়ই মেয়ে শফিকুন নাহার মা-বাবার সাথে ঝগড়া শুরু করেন।

এরই ধারাবাহিক গত রোববার রাত ৮টায় মেয়ে শফিকুন নাহার বেগম ও তার মেয়ে, ছেলে মাকছুরা, মুছাব্বির মিলে অমানবিকভাবে তাদের মারধর করে ও ঘর থেকে বের করে দেয়। এমনকি বসতঘর ভাঙচুর করে বিছানাপত্রও ঘরের বাহিরে ছুড়ে ফেলে দেয়।

Reneta

এই বিষয়ে আহত বৃদ্ধ আব্দুল আহাদ (৮৫) ও তার স্ত্রী দিলবাহার (৭৫) বলেন, “নিজ পুলাপাইনের হাতে মাইর খাইয়্যা হাসপাতালে আইমু জীবনেও ভাবছিনা। আমার অখন ভিটেমাটি ছাড়া খাওয়ারও কোন যোগাড় নাই“।

এমতাবস্থায় বাকি জীবনটুকু বাঁচাতে তারা সরকারের সহায়তা চান।

এ বিষয়ে মেয়ে শফিকুন নাহার বেগম বলেন, আমরা দুই বোনে ঝগড়াঝাটি করলে মা-বাবা আমার ছোট বোনের পক্ষে থাকেন। মা-বাবাকে আমি মারধর করিনি। তবে পরিবারের অন্য সদস্যরা করেছে।

বালিজুড়ি ইউনিয়নের ইউপি সদস্য মোঃ একরামুল হক বলেন, বৃদ্ধ মা-বাবার সম্পত্তি বিক্রি করে টাকাসহ মেয়ে শফিকুন নাহার বেগম আজীবন লালন পালনের জন্য তার বাড়িতে এনেছিলেন। কিন্তু রোববার রাতে  যেভাবে আব্দুল হক ও তার স্ত্রীকে মারধর করেছে সেটা বলার ভাষা আমার নেই।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাঃ ইকবাল হোসেন বলেন, রোববার রাতে লোহাচুরা শান্তিপুর গ্রামের বৃদ্ধ আব্দুল আহাদ ও তার স্ত্রী গুলবাহারকে ভর্তি করা হয়েছে। তাদেরকে নিয়মিত চিকিৎসাসেবা ও ওষুধপত্র দেয়া হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাহিরপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: নারী, পাহাড় ও রাষ্ট্র সংস্কার নিয়ে ‘ন্যারেটিভ আলাপ’ অনুষ্ঠিত

জুলাই ২৬, ২০২৬
ছবি: নেত্রকোনা মডেল থানা (প্রতিনিধি)।

নেত্রকোনায় নিজ বাড়িতে যুবককে হত্যা

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট

জুলাই ২৬, ২০২৬

কেন এলএনজির সংকটে দুর্ভোগ রান্নাঘর থেকে রাস্তায়?

জুলাই ২৬, ২০২৬

স্মার্টফোন ও ইভির কাঁচামালের খোঁজে নতুন বৈশ্বিক মানচিত্র

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT