বিনোদন

মেয়ের সৌন্দর্যে মুগ্ধ শাহরুখ

সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অতিথি হয়ে এসেছিলেন শাহরুখ

মেয়ের সৌন্দর্যে মুগ্ধ শাহরুখ

বলিউড বাদশা খ্যাত শাহরুখ কন্যা সুহানা। যিনি কিনা এ বছর ১৮ তে পা দিয়েছেন। আর মাত্র ১৮ তেই এই স্টারকিড উত্তাপ ছড়িয়েছে সারা বিশ্বজুড়ে। তবে তার এই সৌন্দর্যতার পাগল শুধু তার ভক্তরা নয়, তার বাবা সুপারস্টার শাহরুখ খানও।

সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এক বক্তৃতার সময় মেয়ের প্রতি তার এ দৃঢ় ভালোবাসার কথা ব্যক্ত করেন শাহরুখ বলেন যে, তার চোখে মেয়ে সুহানা পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আমন্ত্রণে শাহরুখ কলকাতা চলচ্চিত্র উৎসবে এসেছিলেন।  সেই সঙ্গে এসেছিলেন ‘জিরো’ পরিচালক আনন্দ এল রাই। এছাড়া স্ত্রী জয়া বচ্চনকে নিয়ে এসেছিলেন কলকাতার জামাই অমিতাভ বচ্চনও।

এই উৎসবের দ্বিতীয় দিনে শাহরুখের ‘জিরো’র ট্রেলার দেখানো হয়। ছবিটি মুক্তি পাবে আগামী ২১ ডিসেম্বর। যেখানে শাহরুখের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মাকে। এছাড়াও অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকে।

বিষয়:আনন্দ এল রাই কলকাতা জিরো মমতা শাহরুখ সুহানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…