বিনোদন

মেয়ের মা-বাবা হলেন প্রিয়াঙ্কা-জোনাস

প্রেমিক-প্রেমিকা হাসিমুখে দেখা করছে, খোলা আকাশের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমিক ও প্রেমিকা উভয়ই খোলা আকাশের নিচে হাসিমুখে দেখা করছে, প্রকৃতি পরিবেশে সুখের মুহূর্ত কাটাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মা হলেন বলিউডের শীর্ষ তারকা প্রিয়াঙ্কা চোপড়া। শুক্রবার রাতে নিজেই জানালেন সেই খবর!

নিজের ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা লিখেছেন, এই বিষয়ে এখনই বেশি কিছু জানাতে চান না তারা। চাইছেন, অন্যরাও বিষয়টি নিয়ে গোপনীয়তা বজায় রাখুন।

প্রিয়াঙ্কা এবং নিক সন্তানের মা-বাবা হয়েছেন সারোগেসির মাধ্যমে। সে কথাও প্রিয়াঙ্কা তার পোস্টে জানিয়েছেন। লিখেছেন, তারা এতে প্রচণ্ড খুশি।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, প্রিয়াঙ্কা-জোনাসের মেয়ে হয়েছে। তবে মেয়ে এখন কোথায় আছে, সে কথা প্রিয়াঙ্কা জানাননি। যদিও বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক হাসপাতালে রয়েছে এই দম্পতির মেয়ে।

অনেকেই বলছেন, এই বিষয়টি তারা আগে থেকেই জানতেন। সেই কারণেই মেয়ে জন্মানোর আগের দিন থেকে তারা স্যান ডিয়েগোর ডেল মার ডগ সৈকতের কাছে থাকতে শুরু করেছিলেন।

শুক্রবার মধ্যরাতে প্রিয়াঙ্কার এমন পোস্টের পর মুহূর্তে সেটি সামাজিক যোগাযোগের সকল মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সহকর্মী থেকে ভক্ত অনুরাগীরা প্রিয়াঙ্কা-জোনাসকে অভিনন্দন জানাচ্ছেন।

বিষয়:প্রিয়াঙ্কা চোপড়া বলিউড মা সন্তান সিনেমা সেরোগেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…