চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের পিছিয়ে রাখার বাসনা দেশকেই পিছিয়ে দেয়া

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:০৩ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০১৯
সম্পাদকীয়
A A

অতীতে নারীদের নিয়ে নানা রকম নেতিবাচক মন্তব্য করে আলোচনায় আসা হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফি আবারো নতুন করে আলোচনায়। এবার তিনি মেয়েদের পড়াশুনা নিয়ে মন্তব্য করে তুমুল সমালোচনার জন্ম দিয়েছেন।

শুক্রবার চট্টগ্রামের আল জমিআতুল আহলিয়া দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দি সম্মেলনে মেয়েদের স্কুলে-কলেজে না পাঠানোর জন্য সেখানে উপস্থিত কয়েক হাজার মানুষকে ওয়াদা করিয়েছেন। তার মতে, স্কুল-কলেজে মেয়েদের না পড়ানোই ভালো। আর পড়ালেও সেটা সর্বোচ্চ চতুর্থ বা পঞ্চম শ্রেণি পর্যন্ত।

এখানেই থেমে থাকেননি শাহ আহমদ শফি। তিনি আরো বলেছেন, ‘মেয়েদের স্কুল-কলেজে দেবেন না। যদি বেশি পড়ান তাহলে পত্র-পত্রিকায়তো দেখতেছেন। মেয়েকে ক্লাস এইট, নাইন, টেন, এমএ, বিএ পর্যন্ত পড়ালে ওই মেয়ে কিছুদিন পর আপনার মেয়ে থাকবে না। বেশি পড়ালে আপনার মেয়েকে টানাটানি করে অন্য পুরুষ নিয়ে যাবে।’

তার এ মন্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বেশির ভাগ মানুষই এর সমালোচনা করে বলছেন, আহমদ শফির এই বক্তব্য নারীদের পিছিয়ে রাখার জন্য নতুন অপচেষ্টা। কেননা বর্তমানে রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে নারী তার যোগ্যতার প্রমাণ রেখে পুরুষের পাশাপাশি থেকে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে। এমন কোনো ক্ষেত্র নেই, যেখানে নারী তার সাফল্যের চিহ্ন রাখেনি। দেশের উন্নয়ন সূচকেও নারীর এ অবদানের কথা উঠে এসেছে। সেই প্রশংসা বার্তা এসেছে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকেও।

আহমদ শফির এ বক্তব্য রাষ্ট্র পরিচালনার মূল সনদ সংবিধানেরও বিরোধী। কেননা সংবিধানের ২৭ নম্বর অনুচ্ছেদে সুস্পষ্ট করেই বলা হয়েছে, ‘‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান।” একইভাবে সংবিধানের ২৮ (২) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার লাভ করিবেন।”

শুধু সাংবিধানিকভাবেই নয়, দেশের কোনো বিধান বা আইন; এমন কি কোনো ধর্মেও মেয়েদের শিক্ষায় কোনো রকম বিধি-নিষেধ রাখা হয়নি বলেই শিক্ষাবিদরা জানিয়েছেন।

Reneta

আমরা জানি, দেশে নারী-পুরুষের অনুপাত প্রায় সমান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে দেশের জনসংখ্যা ১৭ কোটিরও বেশি। যদিও আন অফিসিয়ালি এই সংখ্যা প্রায় ১৮ কোটি। আর সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের যে সংখ্যা নির্বাচন কমিশন প্রকাশ করেছে, তাতে মোট ভোটার ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৩২৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ১৫১ জন।

এই পরিসংখ্যানই প্রমাণ করে, এদেশে নারী-পুরুষের সংখ্যা সমান। দেশের এই অর্ধেক জনগোষ্ঠিকে কোনোভাবেই শিক্ষার আলো থেকে বঞ্চিত রাখার চিন্তা শুধু অস্বাভাবিকই নয়, অবাস্তব ও অবান্তর। আর এ জন্যই সরকার নারীদের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিতে নানা উদ্যোগ নিয়েছে। এখনো নিচ্ছে। 

আমরা এরই মধ্যে জেনেছি, আহমদ শফির ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, যিনি এই মন্তব্যটা করেছেন, তিনি তার ব্যক্তিগত মতামত দিয়েছেন। এটা আমাদের রাষ্ট্রীয় নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সংবিধান অনুসারে আমাদের সকলের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে।

আমরাও মনে করি, শিক্ষাসহ প্রতিটি ক্ষেত্রেই সব মানুষের অধিকার সমান। হোক তিনি নারী, পুরুষ বা অন্য কেউ। আর এই সমতার ভিত্তিতেই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে এগিয়ে চলছে উন্নয়নের অগ্রযাত্রায়। কোনোভাবেই যেন সেই অগ্রযাত্রা ব্যাহত না হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল্লামা শফীনারী শিক্ষাহেফাজত ইসলাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে তিন কারণে ভাওয়াল রাজার অপেক্ষায় ঢাকার দর্শক

পরবর্তী

সাদা পোশাকে পাকিস্তানের দুর্দশা চলছেই

পরবর্তী

সাদা পোশাকে পাকিস্তানের দুর্দশা চলছেই

সোহেল হত্যার বিচার চাইলেন ছাত্রলীগের সাবেক নেতারা

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT