চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধে ধর্মের দোহাই সঠিক নয়: ওআইসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৯ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
দুজন নারী শিক্ষার্থী বই ও নোট বই হাতে বসে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামিক রাষ্ট্রগুলোর সংগঠন ওআইসি (অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) বলেছে, তালেবান সেদেশে নারী এবং তরুণীদের শিক্ষার অধিকার বন্ধে যে ধর্মের দোহাই দিচ্ছে তা কোনভাবেই সঠিক নয়।

ওআইসি তালেবানের প্রতি পরিষ্কারভাবে আহ্বান জানায়-তারা যেন নারীদের প্রতি লিঙ্গভিত্তিক বৈষম্য পরিহার করে। তারা যেন নারী এবং তরুণীদের শিক্ষার মৌলিক অধিকার রক্ষা করে। এবং তারা যেন নারীদের স্বাধীনভাবে চলাচল এবং কাজ করার অধিকার রক্ষা করে।

আফগানিস্তানে নারীদের শিক্ষার অধিকার রক্ষা এবং কর্মক্ষেত্রে নারীদের প্রবেশের অধিকার নিশ্চিতে তালেবানের প্রতি ১১টি রাষ্ট্রের যৌথ বিবৃতির জবাবে তালেবান বলেছে, নারীদের উপর অহেতুক নিষেধাজ্ঞা আরোপ করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের ধর্মীয় বাধ্যবাধকতা গুলো সবার বোঝা উচিত।

Banglabid

এদিকে আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়ার নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান। একই সাথে নারীরা কোন বেসরকারি এনজিওতে কাজ করতে পারবেনা বলে ঘোষণা দিয়েছে তারা।

তালেবানের এ ঘোষনার প্রতিবাদ জানিয়েছে দেশটির নারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং নারী অধিকার কর্মীরা। আফগানিস্তানের বিভিন্ন রাজ্যের পাশাপাশি সারাবিশ্বের বিভিন্ন জায়গায় তালেবানের এ ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।

আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘসহ বিভিন্ন দেশ এবং সংস্থা তালেবানের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। তারা আফগানিস্তানে নারীদের শিক্ষার অধিকার রক্ষা এবং নারীদেরকে এনজিওতে কাজ করতে সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে তালেবানের প্রতি।

Reneta

তালেবান শাসনামলে নারীদের এই অধিকার লঙ্ঘনের মধ্যে তালেবান মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, নারীদের উপর অহেতুক নিষেধাজ্ঞা আরোপ করা আমাদের উদ্দেশ্য নয়।

শনিবার তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ইসলামিক আইন লঙ্ঘন করে এমন কোন কাজ তারা করতে দেবেন না। এবং নারীদের অধিকারের ওপর বিধিনিষেধ সংক্রান্ত সমালোচনাগুলো দেশের প্রতিষ্ঠিত গোষ্ঠী এবং নিয়ম অনুসারে মোকাবেলা করা হবে।

তালেবানের এ প্রধান মুখপাত্র বলেন, ইসলামী আমিরাত দেশের সমস্ত বিষয়াবলী ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালনা করার চেষ্টা করছে এবং বর্তমান সরকার দেশের মধ্যে কোন ধরণের ইসলামী আইন বিরোধী কাজকর্ম হতে দেবে না।

জাবিউল্লাহ মুজাহিদ আরো বলেন, আমরা আফগানিস্তানের সহযোগী রাষ্ট্র এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাই তারা যেন আমাদের ধর্মীয় বাধ্যবাধকতাগুলো বুঝেন এবং রাজনৈতিক কারণে আফগানিস্তানে মানবিক সাহায্য দেওয়া বন্ধ না রাখেন।

এর আগে ১৩ জানুয়ারি, ১১টি রাষ্ট্র একটি একক বিবৃতিতে তালেবান প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেছিল, তালেবান যেন আফগানিস্তানে নারীদেরকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না করে। এবং নারীদেরকে যেন স্বাধীন ভাবে কর্মক্ষেত্রে যেতে দেয়।

কিন্তু তালেবান প্রশাসন সেদেশে মেয়েদের শিক্ষা, চাকরি এবং নারীদের চলাফেরা সম্পর্কিত তাদের কঠোর নিয়মকানুন থেকে সরে আসার কোন লক্ষ্মণ প্রকাশ করেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তালেবাননারী শিক্ষা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৬৬* দিয়ে শচীনের দুই রেকর্ড ভাঙলেন কোহলি

পরবর্তী

আওয়ামী লীগ কচু পাতার ওপর শিশির বিন্দু নয়: ওবায়দুল কাদের

পরবর্তী
ওবায়দুল কাদেরের ছবি, বাংলাদেশ আওয়ামী লীগ নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ কচু পাতার ওপর শিশির বিন্দু নয়: ওবায়দুল কাদের

বাংলাদেশ ক্রিকেটার মিরাজের সাক্ষাৎকারের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ সাল বাংলাদেশের দারুণ কাটবে: সাক্ষাৎকারে মিরাজ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফখরুল-রিজভীর নতুন দায়িত্বে উজ্জীবিত বিএনপির তৃণমূল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT