চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তালেবান সরকারের অবজ্ঞার জবাব দিতে মেয়েদের গোপন স্কুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ণ ১৮, মে ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মেয়েরা গোপন স্কুলে পড়ছে, তালেবান সরকারের অবজ্ঞার জবাব।. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের প্রতিটি প্রদেশে মেয়েদের হাইস্কুলে যাওয়া নিষিদ্ধ করেছে তালেবান সরকার। কিন্তু কিছু কিছু এলাকায় নারী শিক্ষক ও শিক্ষার্থীরা অভাবনীয় একটি কাজ শুরু করেছে। পাড়ায়-মহল্লায় নারী শিক্ষক পরিচালিত ছোট ছোট স্কুল পরিচালনা করা হচ্ছে। বাসাবাড়ীর পেছনের গোপন পথ দিয়ে এসব স্কুলে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই প্রচেষ্টাকে তারা দেখছেন নারীদের প্রতি তালেবান সরকারের অবজ্ঞার কড়া জবাব হিসেবে।

গোপন স্কুলের এক নারী শিক্ষক এ গোপন শিক্ষা কার্যক্রম সম্পর্কে বলেছেন, আমরা এই কাজের ঝুঁকি সম্পর্কে জানি যেকোন ঝুঁকির চেয়ে নারী শিক্ষা বেশী জরুরি।

তিনি আরো বলেন, মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে গোপনে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। আমাকে যদি আটক বা নির্যাতন করে তার পরও ধরে নিব আমরা সফল হয়েছি।

গত মার্চ মাসে মেয়েরা উচ্চ মাধ্যমিক স্কুলে যাওয়া শুরু করেছিল। কিন্তু স্কুলের প্রথম দিনেই তারা জেনেছে, তালেবান সরকার নীতিমালায় পরিবর্তন এনেছে। স্কুল আবারও বন্ধ হয়ে যাচ্ছে। গোপন স্কুলের মেয়েদের জন্য প্রকৃত স্কুলে যেতে না পারার কষ্টটা অনেক গভীর। গোপন স্কুলের এক শিক্ষার্থী জানিয়েছে, স্কুল বন্ধ করে দেয়া হয়েছে দুমাস পার হয়ে গেছে। এখনও স্কুল খোলার কোন ঘোষণা আসছে না। ভাবলেই খুব খারাপ লাগে।

একথা বলতে বলতে মেয়েটি কান্না চাপতে দুহাতে মুখ ঢেকে ফেলে। তবে এসব  ভাবনা পেছনে ফেলে ১৫ বছরের এক ছাত্রী গোপনে অন্য মেয়েদের মেসেজ পাঠায়। উৎসাহ দিয়ে বলে, “সাহসী হও। যদি সাহস দেখাও তাহলে কেও তোমাদের ঠেকিয়ে রাখতে পারবে না।”

তালেবান সরকার প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দিয়েছে। নিরাপত্তা পরিস্থিতি কিছুটা উন্নত হওয়ায় স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যাও বাড়ছে। কিন্তু উচ্চ মাধ্যমিক স্কুলগুলো কবে খুলে দেয়া হবে সে সম্পর্কে নিশ্চিত কোন বার্তা পাওয়া যাচ্ছে না।

মেয়েরা গোপন স্কুলে পড়ছে, চোখে অশ্রু ও উদ্বেগের ছাপ. Channel i News - চ্যানেল আই নিউজ তালেবান সরকার বলছে, প্রথমে ইসলামিক পরিবেশ তৈরী করতে হবে। ছেলে ও মেয়েদের স্কুল দেশটিতে আগে থেকেই আলাদা ছিল। ইসলামিক পরিবেশ বলতে কী বোঝানো হচ্ছে সে সম্পর্কে কেউ ই নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না।

তালেবান কর্মকর্তারা বারবার জনসম্মুখে স্বীকার করেছেন, মেয়েদের স্কুল খুলে দেয়া দরকার। পাশাপাশি এ কথাও বলেছেন, মেয়েদের স্কুল শিক্ষা স্পর্শকাতর বিষয়। ১৯৯০ এর দশকে তারা যখন ক্ষমতায় ছিল তখন নিরাপত্তা সঙ্কটের কথা বলে স্কুল বন্ধ রাখা হয়েছিল।

এখন বিভিন্ন সূত্র থেকে বিবিসি’কে জানিয়েছে, কট্টরপন্থী কিছু প্রভাবশালী ব্যক্তি এখনও স্কুল খোলার বিপক্ষে। আবার সরকারের মধ্যে কিছু সদস্য স্কুল না খোলার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন। স্কুল সিদ্ধান্তকে নাকচ করে দেয়ায় তালেবান সরকারের শিক্ষা মন্ত্রণালয় খুবই হতবাক হয়েছে। সরকারের উচ্চ পদস্থ অনেকেই কোন উপায় না দেখে তাদের মেয়েকে পাকিস্তান বা কাতারে পড়তে পাঠিয়েছেন।

সম্প্রতি গত কয়েক সপ্তাহে তালেবান সংশ্লিষ্ট কিছু ইসলামী ‘বুদ্ধিজীবী’ ফতোয়া দিয়েছেন যে ধর্মে মেয়েদের শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে। আফগানিস্তানের ধর্মীয় নেতা শেখ রহিমুল্লাহ হাক্কানি স্কুল খোলার বিষয়টি নিয়ে গত মাসের  সরকারের বড় বড় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। স্কুল বন্ধ রাখার বিষয়টি সরাসরি বিরোধিতা করে করলেও বিবিসিকে বলেছেন, “ধর্মীয় বইপত্রে নারীশিক্ষার অনুমতির কথা বলা হয়েছে। এমনি নারী শিক্ষার বাধ্যবাধকতার কথাও বলা হয়েছে। শরিয়া আইনে কোথাও বলা হয়নি যে নারী শিক্ষা নিষিদ্ধ। কোথাও এর প্রমাণ নেই।”

উদাহরণ হিসেবে তিনি বলেছেন, কোন নারী অসুস্থ হয়েছেন। এখন আফগানিস্তান বা পাকিস্তানের মতো শরিয়ত সম্মত পরিবেশে ওই নারীর চিকিৎসার জন্য নারী চিকিৎসক প্রয়োজন।

এরকম একই ধরণের ফতোয়া দিয়েছেন হেরাত এবয় পাকতিয়া প্রদেশের ধর্মীয় নেতারা। এসব ফতোয়া প্রমাণ করে আফগানিস্তানে নারী শিক্ষার পক্ষে জনমত কত জোরালো। রক্ষণশীল ধর্মীয় নেতারাও নারী শিক্ষার পক্ষে কথা বলছেন। কিন্তু তালেবান সরকারের উপর এসব কতটা প্রভাব ফেলছে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

স্কুল খোলার বিষয়টি খতিয়ে দেখতে তালেবান সরকার একটি কমিটি গঠন করেছে। কিন্তু তালেবান সরকার সংশ্লিষ্ট বেশ কয়েকটি সোর্স জানিয়েছে, সরকারের সিনিয়র মন্ত্রীরাও স্কুল খোলার পক্ষে মত দিয়েছেন। কিন্তু এ সিদ্ধান্তের বিরোধিতাকারীরা কান্দাহারের তালেবান নেতাদের অনুসারী। এ অঞ্চলের তালেবান নেতা মোল্লা হাইবাতুল্লাহ।

গত আগস্টে ক্ষমতা গ্রহণের সময় তালেবান সরকার অনেক নমনীয় আচরণ করলেও সাম্প্রতিক সময়ে তারা কঠোর অবস্থানের দিকে যাচ্ছে। যেমন খুব সাম্প্রতিক সময়ে ঘরের বাইরে গেলে মেয়েদের বোরকা পরা বা মুখ আবৃত করে পোশাক পরা বাধ্যতামূলক করা হয়েছে। তাছাড়া ঘরের বাইরে না যেয়ে মেয়েদের ঘরে থাকতে উৎসাহিত করা হয়েছে।

বাংলাদেশে নারীরা গোপন স্কুলে শিক্ষার্থী, নিরাপত্তা ও লুকানো শিক্ষার জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ সম্প্রতি এক তালেবান নেতা স্কুল খোলার বিপক্ষে অবস্থান জানিয়ে টুইট করেছেন। সামাজিক মাধ্যমে ওই তালেবান নেতার প্রচুর ফলোয়া। ওই পোস্ট দেখার পর আফগানিস্তানের গোয়েন্দা বাহিনী সেই তালেবান নেতাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের পর ওই তালেবান নেতা তার পোস্ট ডিলিট করে দেন। এবং পোস্টের জন্য দুঃখ প্রকাশ করেন।

লক্ষ্য করে দেখা যাচ্ছে তৃণমূল পর্যায়ে নারী শিক্ষার বিপক্ষে অবস্থানকারী মানুষের সংখ্যা খুব কম। কিন্তু কিছু তালেবান নেতা উদ্বেগ দেখিয়ে বলছেন, স্কুল খোলা রাখলে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপ সহজে তাদের সদস্য সংখ্যা বাড়াতে পারবে।

পশ্চিমা বিশ্ব অবশ্য সতর্ক করে দিয়ে বলছে, বিশ্ব দরবারে গ্রহণযোগ্যতা পেতে নারী অধিকার নিশ্চিতের বিষয়টি প্রধান নিয়ামক হিসেবে কাজ করবে। পশ্চিমা বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা না পেলে বিদেশে আটকে পড়া কোটি কোটি ডলারও উদ্ধার করতে পারবে না আফগান সরকার।

তালেবান বাহিনী আফগানিস্তানে সরকার গঠনের পর থেকে সেদেশের নারীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। কিন্তু দেশটির নারী অধিকার কর্মীরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চেষ্টা করছেন যেন তারা একেবারে অসহায় হয়ে না পড়ে।

গোপন স্কুল পরিদর্শন করে বিবিসি দেখেছে, সেখানে দিনে এক থেকে দুই ঘণ্টা ক্লাস নেয়া হয়। গণিত, জীববিজ্ঞান, পদার্থ বিজ্ঞান এবং রসায়নের উপর ক্লাসে বেশী জোর দেয়া হয়। দায়িত্বরত শিক্ষকরা জানেন আরো অনেক অনেক মেয়ে স্কুলে আসতে চায়। কিন্তু জায়গার অভাবে তাদেরকে গোপন স্কুলের শিক্ষার আওতায় আনা সম্ভব হচ্ছে না। খুব তাড়াতাড়ি স্কুল খুলে দেয়া হবে বলে ওই শিক্ষক আশা করেন না। তবে তিনি মনে করেন, “শিক্ষিত নারী হিসেবে মেয়েদের শিক্ষা নিশ্চিত করা আমার দায়িত্ব। কারণ একমাত্র শিক্ষাই আমাদেরকে অন্ধকার থেকে রক্ষা করতে পারে।

ট্যাগ: আইএসআফগানিস্তানইসলামিক স্টেটতালেবান বাহিনীতালেবান সরকারনারী শিক্ষাশরিয়া আইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্ষত বিক্ষত প্রিয়াঙ্কা, ছবি দেখে উদ্বিগ্ন ভক্তকূল!

পরবর্তী

চার জন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি

পরবর্তী
বাংলাদেশ সরকারের সচিবালয়ের লোগো, জাতীয় পতাকা ও মানচিত্রের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

চার জন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি

একজন নারী ও একজন পুরুষ হাসিমুখে বসে আছেন রেস্টুরেন্টে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকল্প আছে তো, প্রশ্ন মুশফিকের স্ত্রী’র

সর্বশেষ

ভয়াবহ বন্যায় তিব্বতেও ব্যাপক হতাহত, সর্বাত্মক উদ্ধার অভিযানের ঘোষণা

আগস্ট ২৬, ২০২৬

আকস্মিক পাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল

আগস্ট ২৬, ২০২৬

এডুকেশন এক্সচেঞ্জ শক্তিশালী করবে বাংলাদেশ-চীন মেলবন্ধন: মাহ্দী আমিন

আগস্ট ২৬, ২০২৬

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

আগস্ট ২৬, ২০২৬

নেপালে বন্যায় হতাহতের ঘটনায় বাংলাদেশের শোক, সহযোগিতার আশ্বাস

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT