ক্রিকেট

মেয়েদের কেন্দ্রীয় চুক্তিতে নতুন ৩ ক্রিকেটার

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং অনুশীলন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে বেড়েছে নারী ক্রিকেটারের সংখ্যা। উদীয়মান তিন টাইগ্রেস প্রথমবার চুক্তির আওতায় এসেছেন। সবমিলিয়ে সংখ্যাটা এখন ২২।

মঙ্গলবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন পায় মেয়েদের চুক্তির বিষয়টি। নতুন তিন ক্রিকেটারের নাম এখনও প্রকাশ করেনি বিসিবি।

গত বছর ১৯ ক্রিকেটার ছিলেন কেন্দ্রীয় চুক্তিতে। বিসিবি পরিচালক ও উইমেন্স উইং চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী বললেন, ‘আগামীতে সংখ্যাটা আমরা আরও বাড়াব। এ বছরের বাজেট প্রায় দ্বিগুণ করা হয়েছে। বেতন ও ম্যাচ ফি বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। কয়েকদিন পরই এ ব্যাপারটি চূড়ান্ত করে আমরা মিডিয়াকে জানাব।’

উইমেন্স উইং পরিচালনা বিভাগের ইনচার্জ তৌহিদ মাহমুদ বললেন, ‘যে তিনজন চুক্তিতে এসেছেন তারা সবাই নবীন।’

করোনার দ্বিতীয় ওয়েভ হানা দেয়ার পর থেকেই বন্ধ মেয়েদের ক্যাম্প। সালমা-রুমানাদের এখনই মাঠে ফেরা হচ্ছে না। তৌহিদ মাহমুদ জানিয়েছেন, কোরবানির ঈদের পর পুরোদমে শুরু হবে কার্যক্রম। জাতীয় লিগ (ওয়ানডে) দিয়ে শুরু হবে মেয়েদের নতুন মৌসুম।

বিষয়:টাইগার ক্রিকেট টিম টাইগ্রেস নাজমুল হাসান নাদেল নারী ক্রিকেট বাংলাদেশ টাইগার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…